ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

খবর টি পড়েছেন : ৩৯৯
কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক দেলবর হোসেন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে আকবর হোসেন (৫৯), তার ছেলে বেলাল হোসেন (২৬) মারা যায়। হাসপাতালে নেয়ার পর আকবর হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৪৫) মারা যান। এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও প্রাইভেটকারের হেলপার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আয়শা সিদ্দিকাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আকবর হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার করোনা আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী পরবর্তী সংবাদ কমল স্বর্ণের দাম

সর্বশেষ - রংপুর বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads