ads

বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। আজ বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার  উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত আলোচনা সভা শেষে তিনি পরিদর্শনে যান। এ সময় খোঁজ খবর নেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন দিক।
তিনি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন।
সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান এর আয়োজনে এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদের নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোর্শেদ আলী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড মো, তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

Need Ads