ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের ৪ গোলে বিধ্বস্ত জাপান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৭:০৯ অপরাহ্ণ

neymarশ্যামলবাংলা স্পোর্টস : নেইমারে ৪ গোলে ব্রাজিলের কাছে বিধ্বস্ত হলো এশিয়ার সেরা ফুটবল দল জাপান। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিল জিতল ৪-০ ব্যবধানে। আর ব্রাজিলের হয়ে একাই ৪ গোল করলেন অধিনায়ক নেইমার জুনিয়র। একবার মিস হলেও, পরে শুধু হ্যাটট্রিকই নয়, জাপানের জালে একাই ৪ গোল দিলেন ব্রাজিল অধিনায়ক নেইমার।
ম্যাচের ৮১ মিনিটে বদলি হিসেবে নামা কাকার পাস থেকে হেড করে চতুর্থ গোল করেন তিনি। এর আগে ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। কওতিনহোর ২০ গজ দুর থেকে নেওয়া শট গোলরক্ষক কাওয়াসিমা ফিরিয়ে দিলে সেই ফিরতি বলেই শট করেন নেইমার। এর আগে ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক মিস করেছিলেন তিনি। ব্রাজিল অধিনায়কের দুর্দান্ত এক শটে জাপানের জালে বল জড়ালেও রেফারি অফসাইডের অজুহোতে সেটা বাতিল করে দেন। রিবেইরোর কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে দু’জনকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোলে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার।
দ্বিতীয় গোলটিও এসেছিল বার্সা তারকার পা থেকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই (৪৯ মিনিটে) মাঝ মাঠ থেকে কওতিনহোর লম্বা পাসে ডি বক্সের অনেক আগে বল পেয়ে যান নেইমার। এ সময় তার সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ ছিল না। অনেকটুকু সামনে এগিয়ে গিয়ে গোলরক্ষক কাওয়াসিমাকে পরাস্ত করে জাপানের জালে বল জড়িয়ে দেন তিনি। ১৮ মিনিটেও ব্রাজিলের প্রথম গোলটি এসেছিল নেইমারের পা থেকে।
এরপর দু’দলই চেষ্টা করেছে একে অপরের জালে বল জড়াতে। কিন্তু দু’দলেরই সব চেষ্টা এসে ব্যর্থতায় পর্যবসিত হয় ডি বক্সের সামনে এসে। যদিও প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে আধিপত্য ছিল অবধারিতভাবেই ব্রাজিলের।

Need Ads