ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাটের উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা

খবর টি পড়েছেন : ৩০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে আট কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। সারা দেশের চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনা মূল্যে পাটবীজ পাচ্ছেন। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

কামরুল ইসলাম ভূইয়া জানান, এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাবেন। তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হবে। মাঠপর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এদিকে গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে কাঁচাপাট রফতানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১৯টি দেশে কাঁচাপাট রফতানি হয়, তা থেকে প্রতি বছর গড়ে এক হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়।

Shamol Bangla Ads

পাট অধিদফতরের দেয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোংলা বন্দর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কাঁচাপাট রফতানি হয়েছে ৬ হাজার ৫৮৪ বেল। যেখানে গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে রফতানি হয়েছিল ১৭ হাজার ৪৯৫ বেল। একদিকে বাজারে গুণগতমানের পাট সংকট ও চড়া দাম, অন্যদিকে জাহাজের উচ্চ ভাড়া–এসব কারণে দেশের সমুদ্রবন্দর দিয়ে কাঁচাপাট র‌ফতানি কমেছে।

উল্লেখ্য, গত অর্থবছর কাঁচাপাট রফতানি করে ১ হাজার ৭৬৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল। আর পাটজাত পণ্য রফতানি করে আয় হয়েছিল ৭ হাজার ৬৪৪ কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন যেভাবে পরবর্তী সংবাদ কয়লা এসেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads