ads

বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের ব্যাগ ও স্কুলড্রেস দেবে সরকার: মাহদী আমিন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার। ২২ এপ্রিল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।

Shamol Bangla Ads

মাহদী আমিন বলেন, সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা জুলাই মাস থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব।

উপদেষ্টা জানান, আগামী জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে।

Shamol Bangla Ads

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উপজেলার কোন্ দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে তা স্থানীয় প্রশাসন ঠিক করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads