গাবতলী(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে শত্রুতা মুলক দুবৃর্ত্তরা পুকুরে বিশ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এরফলে এক মৎস্য চাষীর উন্নয়নের শ্বপ্ন ভেঙ্গে চুরমার হয়েগেছে। ঘটনাটি ঘটেছে ২ অক্টোবর বৃহস্পতিবার নেপালতলী ইউনিয়নের সোনাইতলী লিজকৃত সরকারী পুকুরে। পুকুর টি ৩ বছরের জন্য বুরুজ মৎস্যজীবি সমিতির নামে লিজ হয়। ২ বছর ঐ পুকুরে মাছচাষ করার পর সমিতির লোকজন বাকী ১ বছরের জন্য এলাকার মৎস্য চাষী আব্দুল হান্নান আবু কাছে লক্ষাধিক টাকার বিনিময়ে লিজ প্রদান করে। আবু বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ৫ লাখ টাকা ঋন নিয়ে ঐ পুকুরে পোনামাছ ছেড়ে দেয়। মাছগুলি বড়হয়ে বিক্রির জন্য দিনক্ষন ঠিক হওয়ার পর পুকুর নিয়ে এলাকার জনৈক ২ ব্যাক্তির সাথে আবুর বিরোধ চলে আসছির। এক পর্যায়ে জনৈক লাল মিয়ার স্ত্রী মোবাইলে আবুর কাছে মাছ বিক্রির বিষয়টি নিশ্চিত হয়। ফোন করার রাতের যে কোন সময়ে লিজকৃত ঐ পুকুরে দুবৃর্ত্তরা বিষ প্রয়োগ করে বলে মৎস্য চাষী আব্দুল হান্নান আবু অভিযোগ করেন। এতে তার বিভিন্ন প্রজাতীর প্রায় ৮০ মন মাছ নিধন হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান এই পুকুর নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এব্যপারে আবু প্রশাসনকে বিষিয়টি জানিয়েছেন এবং দুবৃর্ত্তদের চিনতে পেরেছেন বলে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

গাবতলীর বাগবাড়ীতে শিক্ষা বৃত্তি ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে-মিলটন
শিক্ষা ছাড়া জাতী ও ব্যক্তির উন্নয়ন সম্ভব নয় শিক্ষা গ্রহন করে নিজের ও দেশের উন্নয়নে অংশ নিতে হবে

বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন বলেছেন, শিক্ষা ছাড়া জাতী ও ব্যক্তির উন্নয়ন সম্ভব নয়। তাই সকলকে শিক্ষা গ্রহন করে নিজের ও দেশের উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান তিনি। ৭ অক্টোবর উপজেলার বাগবাড়ী প্রাইমারী স্কুল মাঠে বিকেল ৪ টায় স্টুডেন্টস’ ইডুকেশনাল ডিভলোপমেন্ট অর্গানাইজেশন(এসইডিও) আয়োজিত ঈদ পুর্নমিলনী, শিক্ষা বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। প্রাক্তন শিক্ষক আফছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ রাজ্জাকুল আমীন রোকন, প্রাক্তন শিক্ষক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক কামরুল ইসলাম কামাল, বরেণ্য অতিথি নশিপুর ইউনিয়নের চেয়ারম্যান জোবাইদুর রহমান গামা, রফিকুল ইসলাম খোকন তালুকদার, এটিসন রাব্বী সোহেল তালুকদার, সংগঠনের সভাপতি মিনার হোসাইন, সাধারন সম্পাদক সাইদুর রহমান রনি, আল ফাত্তাহ, ইকবাল, শফিকুল, সবুজ, শাকিবুল প্রমুখ। এসময় বজলু, ফারুক, রেজাউল করিম, আবু জাফর কিরন, তাছমিন আকতার গালিবা, তানজিম আকতার ছামিহাসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। শেয়ে প্রধান অতিথি মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সনদ ও পুরস্কার তুলেদেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিরা সংগীত পরিবেশন করে।




