ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত : আহত ৩

খবর টি পড়েছেন : ১৮৩
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত : আহত ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ ,মেহেরপুর : মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে চলন্ত বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। আহতরা হলো কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহাবুব হোসেন তার স্ত্রী ফেরদৌসি ও মেয়ে মিতু (৭)। আহতদের কুষ্টিায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে কৃষি কর্মকর্তা তার পরিবারের সদস্য নিয়ে মেহেরপুরে শশ্বর বাড়ি বেড়াতে আসছিলেন এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুরে একটি দ্রুত গতির বাস তাদের সামনা সামনি ধাক্কা দিলেই ঘটনাস্থলে শিশু নাঈম মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পালিয়ে গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনীজন সম্মাননা প্রদান

মেহেরপুরের গাংনীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনীজন সম্মাননা প্রদান করেছে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন। যমুনা ব্যাংকের সাবেক ডি এম ডি এম এ সালামের সভাপতিত্বে আজ বুধবার বেলা ১১টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আলী নাসিম খলিলুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সিরাজুল ইসলাম, মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য সচিব আতিয়ার রহমান, সংগঠনের সদস্য বৃন্দ সহ বিভিন্ন স্কুলের জি পি এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকেরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। গাংনী উপজেলার ৩৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও গাংনী বাসীর জন্য বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ২জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় বক্তারা বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধ দেশ গড়ার কারিগর। এসব মেধাবি শিক্ষার্থীরাই দেশ, জাতি, সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গফরগাঁওয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা পরবর্তী সংবাদ গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads