বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাসাইলে বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত উদ্ভোদ্ধকরণ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, কাউলজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাদেক আলী ভূইয়া, কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, বাসাইল ইউনিয়নের কাজী আ ন ম আব্দুল গফুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্না সম্মিলিত আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কাউলজানী ইউনিয়নের কাজী এস এম শরিফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. কামরুল সিকদার, বাসাইল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক এনায়েত করিম বিজয়। সমাবেশে প্রায় দুই শতাধিক ‘মা’ অংশ গ্রহন করেন। সভায় বক্তারা বাল্য বিবাহের বিভিন্ন ক্ষতির দিক তুলে ধরেন এবং বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পরিশেষে বাসাইলকে বাল্য বিবাহ প্রতিরোধে উপস্থিত সকলেই শপথ গ্রহন করেন।




