দ্য নিউ নেশন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি প্রভাষক রফিকুল ইসলাম রফিকের বাবা আলহাজ্ব মাওলানা সমশের আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ৫ মে বুধবার দিবাগত রাত ১টার দিকে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ যোহর ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।




