শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা-৪৫৮৮) এর অধীনে সিএনজি স্ট্যান্ড পরিচালনার জন্য ৫৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১১ মে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশের সুপারিশক্রমে আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে মো. জামিল হোসেন সরকারকে সভাপতি এবং মো. হিরা মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আবুল কালাম, মাসুদ রানা ও ফখরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লাভলু ও আশরাফুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়া কমিটিতে শেরপুর জেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. এমদাদুল হক মাস্টার, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু ও জহুরুল হক কুদ্দুসসহ মোট ২৩ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. আশরাফুল আলম জুন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, কার্যকরী সভাপতি মাসুদুর রহমান নয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বাদশা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিরা মিয়া বলেন, আমরা শ্রমিকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে কাজ করবো।
নবনির্বাচিত সভাপতি জামিল হোসেন সরকার বলেন, যাত্রী ও শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করে যাব। কাউকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না। এজন্য প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।




