ads

সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে শাহীন ক্যাডেট স্কুলের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি রবিবার শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন ভবনে শ্রীবরদী শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং এস.এফ.এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এতে সভাপতিত্ব করেন শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর।

Shamol Bangla Ads

বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিকতার আলোকে গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীবরদী শাখা এ অঞ্চলের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।” সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠদান দিতে শাহীন স্কুল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন শাহীন স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও রাশেদুল হক রাসেল সহ শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন, নালিতাবাড়ীর শাখার পরিচালক হুমায়ুন কবির ও রবিন খান সহ অন্যান্য শাখার পরিচালকবৃন্দ।

Shamol Bangla Ads

শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর–২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন আপিলেও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads