হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ মেয়ের এসিডদগ্ধের মিথ্যা খবর প্রচার করে প্রতিপক্ষের এক মাদ্রাসা ছাত্রকে ফাঁসাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ওই মেয়ের পিতা-মাতা। ঘটনাটি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টির পাশাপাশি দু-পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে।

জানাযায়,গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে সাথী আক্তার (১২) মায়ের সাথে রান্না করার সময় হটাৎ ফুটন্ত তেল পড়ে সাথীর মূখ মন্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। দ্রুত মেয়েকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে ঘটনাটি ভিন্ন খাতে নিতে সাথীর পিতা মাতা পাশের বাড়ির প্রতিপক্ষ নিজাম উদ্দিনের ছেলে ও দাপুনিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ রমজান মিয়াকে (১৭) ফাঁসানোর চেষ্টায় মেয়ের এসিডদগ্ধের মিথ্যা খবর পুলিশসহ বিভিন্ন মহলে প্রচার করে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আসল রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। ফলে মিথ্যা এসিডদগ্ধের ঘটনায় মেয়ের পিতা স্থানীয় বিভিন্ন মহলে চেষ্টা তদবির করে নিজেকে বাচাঁনোর চেষ্টা করছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নান্নু মোল্লা জানান, লিটন মিয়া প্রতিহিংসা চরিতার্থ করতে প্রতিপক্ষের মাদ্রাসা পড়–য়া ছেলের নামে এসিড দগ্ধের মিথ্যা নাটক সাজিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করলে পুলিশ আসল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির জন্য তার বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্টানসহ সর্বস্তরের জনগনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আয়ুব আলী, উপজেলা শিক্ষা অফিসার একেএম আব্দুল বাছেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কাশেম, আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,যুবলীগ সভাপতি এমএ হালিম প্রমূখ।

শোক সংবাদ
সোহরাব উদ্দিন খাঁন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১ নম্বর জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব উদ্দিন খাঁন (৭২) গত শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে…….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে জানাযা শেষে তাকে হাজিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতে্যুতে পৃথক শোক বার্তায় স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট এমএ আফজাল, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



















