আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় আহত পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজদ কমল (২৩) ২০ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টায় মারা গেছে। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেটিকস বিভাগের ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

প্রসঙ্গত, গতকাল রোববার ছাত্রলীগ নেতা সাহাবুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলকে ষ্টেশন রোডের হেকিম টাওয়ার থেকে ডেকে নিয়ে যায়। পরে ষ্টেশন রোডের রাজলক্ষী হোটেলের সামনে গ্যাস পাইপ দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে দুই হাত ও বাম পা ভেঙ্গে ফেলে। এছাড়াও মাথা, বুক ও পিঠেও আঘাত করে। পরে তাকে পথচারীরা উদ্ধার করে গফরগাঁও হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



















