স্টাফ রিপোর্টার : ‘টেকসই উন্নয়নের মূলকথা, সাক্ষরতা আর দক্ষতা’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে সোমবার সকালে শ্রীবরদী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে বন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন। র্যালী শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, শিক্ষা প্রকল্প ম্যানেজার জান্ডা মৃ, নম্রতা হাউই প্রমূখ। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দসহ উপজেলা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

৮ সেপ্টেম্বর সোমবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে “টেকসই উন্নয়নের মূলকথা সাক্ষরতা আর দক্ষতা” মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন, জাহানারা বেগম, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম ও কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর উজ্জল কুমার চক্রবর্তী। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বেসরকারী সংগঠন কারিতাস সহ বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।



















