ads

সোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিলি সীমান্তে আটক ৬ বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

খবর টি পড়েছেন : ১৯৬
হিলি সীমান্তে আটক ৬ বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৬ বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দশ ঘন্টা পর বিজিবির কাছে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হস্তান্তর করেছে বিএসএফ।
আটককৃতরা হলেন- হালিম, বিশ্বদেব, নরকেশস্বর, রাজেস্বর, মতিউর,ও সুভাষ রায়। এরা সবাই ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া ও নরশিংদী জেলার বাসিন্ধা। এ নিয়ে হিলি ভারত সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন ভারত অভ্যান্তরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার জাফর উল্লাহ ও হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আ: মান্নান। পরে ওই বৈঠক শেষে আটক ৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি জানায়, আটককৃতরা সকালে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। আটককৃত ৬ জনকে হাকিমপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।এদিকে আটককৃতরা জানান, দালালের মাধ্যমে প্রতিজন ১হাজার টাকা দিয়ে ভারতে প্রবশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুনামগঞ্জের দোয়ারায় স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের সড়ক মেরামত পরবর্তী সংবাদ শেরপুরে নারী বান্ধব হাসপাতাল কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads