স্টাফ রিপোর্টিার : নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে শেরপুরে নারী বান্ধব হাসপাতাল কর্মসূচি সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুরজেলা সদর হাসপাতালে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেযর হুমায়ুন কবির রোমান, ডাঃ কাউছারুল ইসলাম, ডাঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফকরুল মজিদ খোকন,প্রকাশ দত্ত, নারী নেত্রী রাজিয়া সামাদ, নাসরিন জাহান প্রমূখ।



















