ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ সবুজ বনায়ন এবং বৃক্ষ রোপন কর্মসুচী সফলের লক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার সকালে ডুমুরিয়া উপজেলার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। স্কুল পরিচালনা পরিষদ আয়োজিত এ বৃক্ষ রোপন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান খান আলী মুনসুর। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার, প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান মোড়ল, কমিটির সদস্য আবুল হোসেন শেখ, সাজ্জাত হোসেন ফকির, স্বপন দে, ইউপি সদস্য মহসীন শেখ, শেখ হজরত আলী, আলেয়া বেগম, শিক্ষক আরশাব আলী সরদার, আতাউর রহমান, তাপস দাশ, হরিচাঁদ মন্ডল, জাহাতাব হোসেন শেখ, সমাজ সেবক আঃ করিম, সুবোধ মল্লিক, আমজাদ হোসেন গাজী, আফছার গাজী ও পরিমল পাল প্রমুখ। এ সময় স্কুল ক্যাম্পাসে বনজ জাতীয় মেহগণি, দেবদারু, শিরিশসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছের চারা রোপন করা হয়।
ডুমুরিয়ায় মাদক-সেবীর ৬ মাসের কারাদন্ড

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় অভিযান চালিয়ে এক মাদক-সেবীকে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটে ৮সেপ্টেম্বর সেমবার দুপুরে উপজেলা সদরের ডুমুরিয়া গ্রামে।
জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার সময় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছু-দ্দৌজা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশিষ চাকমা’র নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সদরের আফসার গাজী’র ছেলে মাদক-সেবী মফিজুল ইসলাম গাজী (৪০) মফি’র বাড়িতে তল্লাশী করে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তখন মাদক আইনে মফি’কে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে জেলা গয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নিরঞ্জন শিকদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।



















