ads

সোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উচ্চ আদালতে করা আপিল খারিজ : শেরপুর সদর উপজেলা নির্বাচনে বাধা নেই

খবর টি পড়েছেন : ১৮৮
উচ্চ আদালতে করা আপিল খারিজ : শেরপুর সদর উপজেলা নির্বাচনে বাধা নেই
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

upazilla eস্টাফ রিপোর্টার : হালনাগাদ ভোটারদের অর্ন্তভূক্তকরণ সাপেক্ষে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে দায়ের করা রিট অবশেষে খারিজ হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার সকালে উভয় পক্ষের শুনানী শেষে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৪ বিচারপতির আপিলেট ডিভিশন ওই রিট খারিজ করেন। এর ফলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আর কোনো আইনগত বাধা থাকল না। নির্বাচন কমিশন উচ্চ আদালতের ওই আদেশ পেলে যেকোন মুহূর্তে পুনঃতফসিল ঘোষণা করতে পারবেন। রিট শুনানীতে নির্বাচন কমিশন ও রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও ডেপুটি এটর্নি জেনারেল এটিএম জহিরুল হক, প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর পক্ষে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আব্দুল মতিন খসরু এবং রিটকারী পক্ষে সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও সাইদ আহমেদ রাজা অংশ নেন।

Shamol Bangla Ads

জানা যায়, ৪র্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে হাইকোর্টে একটি রিট দায়ের হলে স্থগিত হয়ে যায় ওই নির্বাচন। আইনী লড়াই শেষে পুনঃতফসিল মোতাবেক ৩১ আগষ্ট নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নেয় রিটার্নিং অফিসারের নেতৃত্বে স্থানীয় নির্বাচন অফিস। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছিলেন। জমে উঠছিল প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। কিন্তু সদ্য হালনাগাদ প্রক্রিয়ায় অর্ন্তভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকায় না থাকায় প্রতিদ্বন্দ্বি জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইলিয়াস উদ্দিনের তরফ থেকে আপিল দায়ের হলে ১১ সেপ্টেম্বর তা শুনানীর তারিখ ধার্য্য হয়। এরপর ১৯ আগষ্ট আপিলেট ডিভিশনের অবকাশকালীন চেম্বার জজ মোঃ ইমান আলী রিটকারী পক্ষের আবেদনে নির্বাচনের মাত্র ১১ দিন বাকী থাকতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তা ফের স্থগিতের আদেশ দেন। এ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু’র তরফ থেকে আগাম শুনানীসহ নির্বাচন অনুষ্ঠানের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে ২ সেপ্টেম্বর দায়ের করা আবেদনের বিষয়ে ৪, ৭ ও সর্বশেষ ৮ সেপ্টেম্বর দীর্ঘ শুনানী শেষে স্থগিতাদেশ প্রত্যাহারসহ মূল রিটটি খারিজের আদেশ হয়। ডেপুটি এটর্নি জেনারেল এটিএম জহিরুল হক সোমবার দুপুরে ওই আপিল খারিজের তথ্য নিশ্চিত করে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন যে ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে, সেই তালিকা অনুযায়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এজন্য হালনাগাদ ভোটারদের অর্ন্তভূক্ত করার সুযোগ নেই বলেই আপিলটি খারিজ হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু নির্বাচন অনুষ্ঠান ছাড়া পূর্ববর্তী সকল কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচন স্থগিত হয়েছে, সেহেতু এখন কেবল নির্বাচনের তারিখ জানিয়েই পুনঃতফসিল হতে পারে।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী জানান, উচ্চ আদালতে দায়ের করা রিট খারিজের বিষয়টি শুনেছি। নির্বাচন কমিশন অফিসিয়ালি ওই আদেশ পাবার পর পুনঃনির্দেশনা দিলেই আমরা ফের কার্যক্রম শুরু করতে পারব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads