বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগী উপজেলা আইন শৃঙখলা কমিটির এক সভা সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির,ভাইস-চেয়ারম্যান আব্দুস সোবাহান, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আমিনা বেগম, বেতাগী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান,খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল,মাকসুদুর রহমান ফোরকান,মাহবুবুল আলম সুজন,মোশারেফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ওয়াজেদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, শিক্ষক মশিউর রহমান প্রমুখ।

বাস মালিক সমিতির অমানবিক আচরনে বেতাগীতে বেকার ও নি:স্ব হয়ে পড়ছে ভাড়ায় চালিত শত শত মটর সাইকেল চালক
বরগুনা জেলা বাস মালিক সমিতির অমানবিক আচরনে অসহায় হয়ে পরেছে বেতাগী উপজেলার ৫ শত ভাড়ায় চালিত মটরসাইকেল চালক। দিন দিন হামলা- মামলার শিকার হয়ে তারা নিস্ব: ও বেকার হয়ে পরেছে।এনিয়ে একাধিকবার সালিশী বৈঠক হওয়ার পরেও অবস্থা যেই-সেই।দ্বারে দ্বারে ঘুরেও রাজনৈতিক,জনপ্রতিনিধি,প্রশাসনের কর্তা ব্যক্তি সুরহা দিচ্ছেনা কেউ।
বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কে বছরের পর বছর ধরে বেকার যুবকরা ভাড়ায় চালিত মটর সাইকেল চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবীকা নির্বাহ করে আসছে।কিন্ত বাস মালিক সমিতি এতে অন্তরায় হয়ে দাঁড়ায়।তারা বিভিন্ন সময় নানা ভাবে হয়রানি করে আসছে এমনই অভিযোগ চালকদের।এ নিয়ে দু‘ক্ষই হামলা-পাল্টা হামলা করে মুখোমুখি অবস্থান নেয়।এ ঘটনায় সুষ্ঠু প্রতিকারের জন্য ইতোপুর্বে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের নিকট মটর সাইকেল চালকরা স্মারকলিপি প্রদান করে।
পরিতাপের বিষয় সাম্প্রতিক সময় দু’দফায় বেতাগী বাসষ্ট্যান্ড, মোকামিয়া মাদ্রাসা,কাজিরহাট এলাকায় বাস মালিক সমিতির ভাড়াটে লোকজন মটরসাইকেল ভাংচুর, চালক মোঃ আরিফ, মোঃ সবুজ, মোঃ রাসেল, মোঃ হুমায়ুন কবির, মোঃ জাহিদুলকে মারধর,টাকা ছিনতাই ও রাস্তায় পিন বিছিয়ে টায়ারের ক্ষতিসাধন এবং চলাচলে বিঘœ সৃষ্টি করে।একই ভাবে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের উপর প্রায়শই চড়াও হয়ে ভাংচুর চালায় ও টাকা ছিনিয়ে নেয়।তারা আরও অভিযোগ করেন, মালিক সমিতির ভাড়াটে লোকজন নিজেরাই বাস ভাংচুর করে তাদের গ্রেফতার ও ২৯ জন চালকের বিরুদ্ধে গত ২৫ মে বরগুনা কোর্টে মিথ্যা মামলা দায়ের করে। মামলায় হয়রানির পাশাপাশি পরিবার পরিজন নিয়ে তারা সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। আর দ্বার দেনা করে মামলার খরচ জোগাচ্ছেন।ফলে বর্তমানে তারা চরম অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করছে।বাস মালিক সমিতি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন। নিরাপদ সড়ক বিশেষজ্ঞরা জানান,সড়কে চলাচলের ক্ষেএে যদিও হাইকোর্টে একটি রীটের কারনে আইনী বাধ্যকতার মাঝেও হোন্ডার বাহন আজ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দ্রুত ও স্বল্প সময়ে যাতায়াতে এর কোন বিকল্প নেই। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির হিরু বলেন,ঢাকায় বেপরোয়াভাবে চলাচলের কারনে রীটটি করা হয়।তবে এ অজুহাতে শত শত যুবককে বেকারত্বের পথে ঠেলে দিয়ে কর্মসংস্থান নস্ট করা উচিত হবেনা।চালকদের প্রশিক্ষত করে তুলতে হবে। মানবিক বিষয় বিবেচনায় এনে সকলের সন্বয়ের মাধ্যমে নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য ভাড়ায় মটর সাইকেল চলাচলের ব্যবস্থা বহাল রাখতে হবে।
মটরসাইকেল চালক মোঃ মোস্তফা বলেন,‘ মিথ্যা মামলা থেকে রেহাই ও ভাড়ায় চালিয়ে আমরা যাতে বেকারত্ব ঘুচাতে পারি সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, এব্যাপারে সঠিক সুরহা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙখলা কমিটির সভায় আলোচনা হয়েছে।



















