পীরগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭৯
পীরগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহতাব উদ্দিন আহমেদ, একাডেমীক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মকিমপুর-০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান সুমন। শেষে বক্তাগন বাড়ির আশেপাশে যত নিরক্ষর মানুষ আছে তাদের সকলকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করতে হবে।

পীরগঞ্জে সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার ২১ তম জন্ম বার্ষিকী পালিত

Shamol Bangla Ads

রংপুরের পীরগঞ্জের প্রথম সাপ্তাহিক পত্রিকা বজ্রকথার ২১তম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ , দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। গত রবিবার সন্ধায় দারুল কোরআন ছওতুল হেরা মাদ্রাসায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সাপ্তাহিক বজ্রকথার উপদেষ্টা এটিএম জওয়াহের আলী প্রধানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, নির্বাহী সম্পাদক মিসেস আক্তার বানু লিপি, প্রবীন রাজনীতিক রমজান আলী তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো প্রতিনিধি আব্দুল করিম সরকার, ইউপি সদস্য ও পত্রিকার উপদেষ্টা আফছার আলী, ষ্টাফ রিপোর্টার আতাউর রহমান সুজন, হেল্প ক্লাবের সভাপতি মেহেদী হাসান সাগর প্রমুখ। বক্তারা বলেন- সাংবাদিক দেশ ও জাতীর ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। সাপ্তাহিক বজ্রকথাও অবহেলিত পীরগঞ্জকে উন্নয়নের শীর্ষে পৌছাতে অতীতে কাজ করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এই পত্রিকা থেকে কাজ শিখে বর্তমানে বেশ কয়েকজন সাংবাদিক এটিএন বাংলা, এটিএন নিউজ সহ প্রিন্ট মিডিয়াগুলোতে কাজ করছে। শেষে বজ্রকথা, দেশ, জাতী ও উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

পীরগঞ্জে নুর মোহাম্মদ মন্ডল ও কুয়েত প্রবাসী কর্তৃক ৭ লাখ টাকা বিতরন

রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল শানেরহাট বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ৫ তলা ভবনের নির্মান কাজ উপলক্ষে কুয়েত প্রবাসী জনৈক ব্যক্তি ৫ লাখ ও নুর মোহাম্মদ মন্ডলের নিজস্ব তহবীল থেকে ২ লাখ টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জামতলা মাদ্রাসার মোহতামিম, মাওলানা রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ মিয়া, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক রায়হান মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক আব্দুল করিম সরকার, শানেরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফর প্রধান, সভাপতি আকমল হোসেন প্রমুখ। শেষে দেশ ও জাতীর কল্যানে মোনাজাত করা হয়।

পীরগঞ্জে বিএনপি কর্তৃক পাঁচগাছিতে খেলার সামগ্রী বিতরন

রংপুরের পীরগঞ্জে সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের পক্ষে তার প্রতিনিধি বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু খেলার সামগ্রী বিতরন করেন। গতকাল সোমবার দুপুরে পাচগাছি ইউনিয়নের বটতলী যুব উন্নয়ন সংঘ, আমোদপুর, জাহাঙ্গীরাবাদ স্পোর্টিং ক্লাবের সদস্যদের মধ্যে খেলার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
জানা গেছে, সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের পক্ষে তার প্রতিনিধি আবু আজাদ বাবলু বিভিন্ন ধরনের খেলার সামগ্রী ১০টি ফুটবল, স্কিপিং ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাচগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হালিম, জাতীয় সাংবাদিক সংস্থার পীরগঞ্জের আহ্বায়ক ও দৈনিক যুগের আলো প্রতিনিধি সাবেক ছাত্রদলের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম সরকার, বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান সুজন প্রমুখ। বক্তাগন নুর মোহাম্মদ মন্ডলের বিভিন্ন গনমূখী উন্নয়নের কথা তুলে ধরেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইদহে স্কুল ব্যাংকিং নিয়ে সচেতনতায় ইউসিবি’র ক্যাম্পেইন শুরু… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads