ঝিনাইদহে স্কুল ব্যাংকিং নিয়ে সচেতনতায় ইউসিবি’র ক্যাম্পেইন শুরু ১০০ টাকায় শিক্ষার্থীরা খুলতে পারবে ব্যাংক হিসাব

খবর টি পড়েছেন : ২১৪
ঝিনাইদহে স্কুল ব্যাংকিং নিয়ে সচেতনতায় ইউসিবি’র ক্যাম্পেইন শুরু ১০০ টাকায় শিক্ষার্থীরা খুলতে পারবে ব্যাংক হিসাব
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি : স্কুল শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত করে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক (ইউসিবি) ঝিনাইদহ শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের ঝিনাইদহ শাখার ম্যানেজার অপারেশন কেএম আনিসুর রহমান, জেনারেল ব্যাংকিং ডিভিশন ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, স্কুলের শিক্ষক আলী রেজা, আক্তারুজ্জামান, ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার সুরভী খন্দকার, সেল্স অফিসার প্রবীর কুমার মিত্র, মোহাম্মদ আল রিফাত, সাইফুজ্জামান, আবু যুবায়ের রেজা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সঞ্চয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড  অবদান রাখাতে ছাত্রছাত্রীদের ব্যাংকিং সেবার আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। স্কুল ব্যাংকিং কর্মসূচি গ্রহণের ফলে আঠারোর নিচের বয়সি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এখন নিজ উদ্যোগে ব্যাংকে হিসাব খুলতে পারছে। অন্যদিকে অল্প বয়স থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা গড়ে উঠছে। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্তভূক্তিমূলক অর্থনৈতিক কর্মকান্ড আরো এক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থীদের ব্যাংকের সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক (ইউসিবি) ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আবুল হোসেন হাওলাদার জানান, ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং হিসাব খুলতে পারবে। কমপক্ষে ১০০ টাকা জমা করে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকরা এসব হিসাব পরিচালনা করতে পারবেন। হিসাব খোলার সময় হিসাবধারী এবং পরিচালনাকারী উভয়ের জন্ম-পরিচয় নিশ্চিত করতে হবে ব্যাংককে। তবে এই ব্যাংক একাউন্টে কোন চার্জ কাটা হবে না। এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন সহ ৫ ও ১০ বছর মেয়াদী ডিপিএস হিসাব খোলা যাবে ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকে।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা

Shamol Bangla Ads

‘টেকসই উন্নয়নের মূল কথা স্বাক্ষরতা আর দক্ষতা’ এই শ্লোগান নিয়ে ঝিনাইদহে আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
আজ সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: আলতাফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন সহ অনেকে বক্তব্য রাখেন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে হরিণাকুন্ড শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. এমএ মজিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন বক্তব রাখেন।

ঝিনাইদহে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ জাবেদ আলী। ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম মৈনুর, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল, উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম বক্তব্য রাখেন।
সভায় জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ জাবেদ আলী বলেন, ইতিহাসের পরমপরায় ঝিনাইদহ একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানে সংরক্ষণের মতো অনেক নিদর্শন রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে এই জেলার যেমন গৌরব রয়েছে তেমনি একটি নির্ভূল ভোটার তালিকা জেলাবাসিকে উপহার দিয়ে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
নির্বাচন কমিশনার সঠিক নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরীতে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোটার তালিকা ও পরিচয় পত্র সম্পর্কিত প্রশ্নের জবাব দিয়ে এ সব সমস্যা দ্রæত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ১৮ বছর বয়সী বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করা হচ্ছে। কেউ দ্বৈত ও ভুয়া ভোটার হতে পারবে না। প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পযন্ত ১৮ বছর বয়সীদের ভোটার তালিকাভুক্ত করা হবে। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র অতন্ত্য মুল্যবান দলিল। এটা সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। ভুলআইডি কার্ড দ্রæত সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া মৃত ব্যক্তিদের ভোটার আইড কার্ড বাতিল করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইদহে দিনেদুপুরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৯ লাখ… পরবর্তী সংবাদ পীরগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads