ঝিনাইগাতীতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:


Jhinaigati aleage Michilঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ধানশাইল ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএমএ ওয়ারেজ নাঈম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান লেবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, লোকমান হোসেন, ইদ্রিস আলী মল্লিক, আমিনুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, রহিমা বেগম প্রমূখ। পরে মোছাঃ রাবেয়া বেগমকে সভাপতি ও মোছাঃ চম্পা বেগমকে সাধারন সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট্য ধানশাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠণ করা হয়। এছাড়া গত রোববার ঝিনাইগাতী সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠণ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নীলা নাজমুল রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএমএ ওয়ারেজ নাঈম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান লেবু, বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, যুগ্ম আহ্বায়ক রহিমা বেগম, কল্পনা বেগম, ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রুকন প্রমূখ। পরে শিউলি বেগমকে সভাপতি ও রোকসানা পারভীনকে সাধারন সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। শেষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পরবর্তী সংবাদ নন্দীগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads