দৌলতপুরে ৪৮০ কেজি ত্রানের চাল আটক!

খবর টি পড়েছেন : ১৯২
দৌলতপুরে ৪৮০ কেজি ত্রানের চাল আটক!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দকৃত ৪৮০ কেজি ত্রানের চাল গোপনে পাচারকালে জনতার হাতে আটক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৮ সেপ্টেম্বর সোমবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভুরকা গ্রামে চেয়ারম্যানের বাড়িতে পাচারের সময় এলাকাবাসী তা আটক করে।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানাগেছে, মরিচা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য সরকার ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়। বরাদ্দ দেয়া ত্রানের এ চাল বন্যার্তদের মাঝে সব সরবরাহ না করে ৪৮০ কেজি চাল ভ্যান ভর্তি করে গোপনে মরিচা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহাবুল ইসলাম নিজ বাড়িতে নেয়ার সময় মাজদিয়াড় গ্রামবাসী তা আটক করে পুলিশে খবর দেয়। তবে মরিচা ইউপি চেয়ারম্যান মাহাবুল ইসলাম ত্রানের চাল নিজ বাড়িতে পাচারের বিষয়টি অস্বীকার করে বলেন, ভুরকা বাঁধবাজার এলাকায় বন্যার্তদের মাঝে চালগুলি সরবরাহের জন্য ওই এলাকায় নেয়ার সময় তার প্রতিপক্ষ লোকজন তা আটক করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে বন্যায় ক্ষতিগ্রস্থ তালিকাভূক্তদের মাঝে তা সরবরাহ করা হয়েছে।

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত : আটক-১  

Shamol Bangla Ads

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মফিজুর রহমান বরুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার খলিষাকুন্ডি বাজার সংলগ্ন নীমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত বরুন খলিষাকুন্ডি গ্রামের মিন্টু রহমানের ছেলে। এঘটনায়  ট্রাকের চালক আব্দুর রহিম (২৮) কে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিষাকুন্ডি বাজার সংলগ্ন নীমতলা এলকায় বরুন নামে ওই শিশু রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া অভিমুখে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক ও ট্রাকের চালক আব্দুর রহিম (২৮) কে আটক করে স্থানীয় খালিষাকুন্ডি পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দিনাজপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের ২ বছরের কারাদন্ড পরবর্তী সংবাদ বগুড়ায় বিক্রয় নিষিদ্ধ সাতমণ পাঠ্যপুস্তক উদ্ধার : গ্রেফতার-১

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads