দিনাজপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের ২ বছরের কারাদন্ড

খবর টি পড়েছেন : ১৯১
দিনাজপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের ২ বছরের কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের ইভটিজিংয়ের দায়ে হাসিনুর রহমান নামে এক বখাটে যুবককে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
চিরিরন্দর উপজেলা কুতুবডাঙ্গা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আমবাড়ী এইচ দিগন্ত কোচিং সেন্টার থেকে সামবার বিকেলে বাড়ী ফেরার পথে হাসিনুর রহমান বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে গতি রোধ করে টানা হেচড়া ও ইভটিজিং করে। এ সময় এলাকাবাসী আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৫৪ ধারায় ওই বখাটে যুবককে দুই বৎসরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। দন্ডপ্রাপ্ত হাসিনুর রহমান উপজেলার দৌলতপুর দীঘিপাড়ার আলামিনের ছেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল স্কুলে বৃক্ষ রোপন পরবর্তী সংবাদ দৌলতপুরে ৪৮০ কেজি ত্রানের চাল আটক!

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads