নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন কুমার সুত্রধর, ফারহানা খাঁন, রঞ্জন কুমার, প্রধান শিক্ষক মোবারক আলী, আলী আজম, গোলাম রব্বানী ও হোসনে আরা প্রমূখ।



















