আদমদীঘিতে অপহৃত কিশোরী ৮৯ দিন পর উদ্ধার : গ্রেফতার-১

খবর টি পড়েছেন : ১৭৬
আদমদীঘিতে অপহৃত কিশোরী ৮৯ দিন পর উদ্ধার : গ্রেফতার-১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

PIC- P- 08-09-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকা থেকে চৌতি (১৪) নামের এক কিশোরী অপহরনের দীঘ ৮৯ দিন পর গতকাল সোমবার ভোরে পুলিশ নাটোর থেকে উদ্ধার ও মুল অপহরনকারী আজিজুল হক তুলা (২৫) কে গ্রেফতার করেছে। ভিকটিমকে জবানবন্দি গ্রহন ও ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আজিজুল হক তুলা উপজেলার ছাতিয়ানগ্রামের কোব্বাত আলী সরকারের ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম দূর্গাপুর গ্রামের আতোয়ার হোসেনের কিশোরী মেয়ে চৌতি (১৪) কে গত ১০ জুন ছাতিয়ানগ্রাম বাজার থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১ টায় আজিজুল হক সহ তার সহযোগীরা চৌতিকে জোড় পূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের বাবা আতোয়ার হোসেন বাদী হয়ে আজিজুল হক তুলা, হাকিম সহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে আদমদীঘি থানায় গত ১৫ জুন একটি অপহরন মামলা দায়ের করেন। এদিকে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার টাউন ফাঁড়ির এস.আই সেকেন্দার আলী ফোস সহ অপহরনের দীর্ঘ ৮৯ দিন পর গতকাল সোমবার ভোরে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহযোগীতায় ওই উপজেলার বড়নি গ্রামের সাহেব আলীর বাড়ী থেকে অপহৃত কিশোরী চৌতিকে উদ্ধার ও মুল অপহরনকারী আজিজুল হক তুলাকে গ্রেফতার করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় বিক্রয় নিষিদ্ধ সাতমণ পাঠ্যপুস্তক উদ্ধার : গ্রেফতার-১ পরবর্তী সংবাদ আদমদীঘিতে আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্টিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads