আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে উপজেলা পর্যয়ে সকল কমিটির সদস্য বৃন্দের নিদৃষ্ট ফরমে জীবনবৃত্তান্ত লিপিবদ্ধ করার অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্টিত হয়। ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় সান্তাহার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্টিত জরুরী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি খন্দকার নূরল হুদা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহ সভাপতি আবু রেজা খান, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চাম্পা, আশরাফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছার আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম, সম্পাদক জাহেদুল বারি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে উপজেলা মৎস্য বন্দবস্তকারী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক গন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান ঘোষনা করেন।



















