হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে টাকা নিয়ে উপবৃত্তির তালিকাভুক্তি,ভুয়া শিক্ষার্থী ও অভিভাবক সাজিয়ে উপবৃত্তির টাকা আতœসাতের পৃথক অভিযোগে দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরোদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলার ডাংরী-পানান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজারুল ইসলাম অর্ধ শতাধিক ভুয়া শিক্ষার্থীর নামে গত ২৭ আগষ্ট উপবৃত্তির টাকা উত্তোলনের সময় হোসেনপুর সোনালী ব্যাংক কর্মকর্তা বিপুল রায়ের কাছে সন্দেহের সৃষ্টি হয়।ফলে তিনি উপবৃত্তি বিতরন বন্ধ করে দেয় এবং সঠিক শিক্ষার্থী-অভিভাবক নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে উপবৃত্তির টাকা গ্রহনের পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় প্রধান শিক্ষক মাজারুল বিভিন্ন মহলে চেষ্টা তদবির করে কৌশলে কতৃপক্ষকে ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করে নিয়ে গেলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা কিশোরগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে ওই অসাধু প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অন্যদিকে উপজেলার এলাহী নেওয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর (রোল-৭) ছাত্র মোঃ হৃদয় মিয়ার হতদরিদ্র মাতা বকুলা খাতুনের নিকট ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম উপবৃত্তির জন্য অফিস খরচের কথা বলে ১ হাজার টাকা উৎকোচ দাবি করেন।বকুলা খাতুন টাকা দিতে না পারায় তার ছেলের নাম উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়ে। বিষয়টি তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে প্রতিকার না পেয়ে গত ২ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে নিকট লিখিত অভিযোগ দাখিল করে জরুরি প্রতিকার দাবি করেন।
উপজেলার ডাংরী পানান সরকারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাজারুল ইসলাম মুঠোফোনে টাকা আতœসাতের বিষয়ে কোন মন্তব্য না করে মোবাইল ফোন বন্ধ করে দিলেও এলাহী নেওয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম তার বিরোদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি স্বার্থান্বেষি মহল তার সুনাম নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার একেএম আব্দুল বাছেদ পৃথক দুই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিষয়ে তদন্ত শেষ করে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহন করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মওলা জানান,তদন্তে টাকা নিয়ে উপবৃত্তির তালিকাভুক্তি ও ভুয়া নামে টাকা আতœসাতের বিষয়টি প্রমানিত হলে দুই প্রধান শিক্ষকের বিরোদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



















