ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার মারধোর করে বকশিস আদায়ের অভিযোগে মনোহরদীর দারোগার বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৯৩
বিনা মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার মারধোর করে বকশিস আদায়ের অভিযোগে মনোহরদীর দারোগার  বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নরসিংদী প্রতিনিধি : বিনা মামলা বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার, মারধোর এবং বকশিস আদায়ের অভিযোগে মনোহরদীর রামপুর পুলিশ ফাড়ির এএসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনোয়ার হোসেনের মামা রুকন উদ্দিন বাদী হয়ে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত বাদী পক্ষের শুনানী শেষে বিষয়টি তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
বাদী তার মামলার অভিযোগ পত্রে বলেছে, আলমগীর হোসেন রামপুর আবাসন প্রকল্পের সেক্রেটারী। একই প্রকল্পের নিরাশা নামে এক বিতর্কিতা মহিলার সাথে এএসআই আনোয়ার  হোসেনের গভীর সম্পর্ক থাকায় সে ঘন ঘন নিরাশার বাসায় যাওয়া আসা করে। এই ঘটনা নিয়ে আবাসন প্রকল্পসহ রামপুর এলাকায় জনগণের মধ্যে ব্যপক কানাঘুষা সৃস্টি হলে সেক্রেটারী আলমগীর বিষয়টি এএসআই আনোয়ার হোসেনকে জানায়। এতে এএসআই আনোয়ার হোসেন আলমগীরের প্রতি মারাত্বকভাবে ক্ষিপ্ত হয় এবং তাকে অশালীন ভাষায় গালাগাল করে দেখে নেয়ার হুমকী দিয়ে চলে যায়। গত ২২ আগষ্ট রাত সাড়ে ১১টায় আলমগীর তার হোটেলের বেচাকেনার হিসাব শেষ করে ১৫হাজার টাকা ক্যাশ বাক্সে রেখে হোটেল বন্ধ করার প্রস্ততি নেয়ার সময় এএসআই আনোয়ার হোসেন হোটেলে ঢুকে আলমগীরের চোখে মুখে কিল ঘুষি ও লাথি মেরে আতঙ্কের সৃস্টি করে ক্যাশে রাখা নগদ ১৫হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দোকানের মালামাল তছনছ করে মাটিতে ফেলে ২৫হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে এসআই আনোয়ার হোসেন আলমগীরকে হোটেল থেকে টেনে হেঁচড়ে বের করে রামপুর পুলিশ ফাড়িতে নিয়ে হাজতখানায় বন্দী করে। এরপর এসআই আনোয়ার হোসেন হাজতখানায় ঢুকে আলমগীরের হ্যান্ডকাফ পরিয়ে লাঠি দিয়ে আলমগীরের কোমড়, দুই উরু, পায়ের তলা, দুই হাত এবং সাড়া শরীরে এলোপাতারি পিটিয়ে আহত করে। এসময় এএসআই আনোয়ার হোসেন বলতে থাকে পুলিশের নামে বিচার দিস শালা কুত্তার বাচ্চা, পুলিশ সরকারী মাস্তান। আজ তোকে মেরে ফেলব। এ অবস্থায় আলমগীরের আত্মীয়-স্বজনরা  তাকে দেখতে গিয়ে তার উপর অমানবিক নির্যাতন দেখে ভীতবিহবল হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে আলমগীরের বিরোদ্ধে কোন মামলা আছে কি-না। প্রত্যুত্তরে আনোয়ার হোসেন সদম্ভে জানায় কোন মামলা নেই তবে ১০হাজার টাকা বকশিস দিলে আলমগীরকে ছেড়ে দেব। এ অবস্থায় ইউপি মেম্বার দুলাল এবং আলমগীরের আত্মীয় হান্নানের মাধ্যমে নগদ ৮হাজার টাকা এএসআই আনোয়ার হোসেনকে দেয়ার পর ২৩ আগষ্ট আলমগীরকে ছেড়ে দেয়। পরে আলমগীরকে মারাত্বক আহতাবস্থায় কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসন্ন শারদীয় উত্সবকে সামনে রেখে রাজারহাটে প্রতিমার হাট পরবর্তী সংবাদ হোসেনপুরে ভুয়া শিক্ষার্থী সাজিয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads