শেরপুর সরকারী কলেজে’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৩
শেরপুর সরকারী কলেজে’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

College_Picস্টাফ রিপোর্টার : শেরপুর সরকারী কলেজে’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতি সভা কলেজের ছাত্রাবাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ও কলেজের সাবেক ভিপি আতিউর রহমান আতিক এমপি। সভায় হুইপ আতিককে আহ্বায়ক ও অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসানকে সদস্য সচিব করে ৫০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় ১৬ টি উপ-কমিটি’র মধ্যে অর্থ উপ-কমিটি, তথ্য ও যোগাযোগ উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি এবং রেজিষ্ট্রেশন উপ-কমিটি গঠন করা হয়। অন্য উপ-কমিটিগুলো পরবর্তী সভায় গঠন করা হবে বলে সভাসূত্র জানায়।
ওই সভায় অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, প্রবীণ শিক্ষক মুহসীন আলী, সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, আওয়ামী লীগ নেতা ফকরুল মজিদ খোকন, বিএনপি নেতা এসএম শহিদুল ইসলাম ভিপি, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কানু চন্দ চন্দ্র, সাংবাদিকদের মধ্যে মোঃ আবু বকর, হাকিম বাবুল, মুগনিউর রহমান মনি, শাহরিয়ার মিল্টন, মো. মেরাজ উদ্দিন, রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল ও আবুল হাশিম এবং কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের সাবেক ভিপি-জিএস-এজিএসসহ কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃষিসমৃদ্ধ অঞ্চল শেরপুরে এবার ড্রাগন ফল চাষের উজ্জল… পরবর্তী সংবাদ ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাসচাপায় স্কুল ছাত্রসহ অটোরিক্সার ৩ যাত্রী…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads