ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জে বাসের চাপায় ঘটনাস্থলেই স্কুল ছাত্রসহ অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত আরো তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্র শাকিল (১৫), অটোরিক্সার চালক শাহবাজপুরের হারুন (২৬) ও আবু ইসহাক আলী (৪৫)। দূর্ঘটনার পর ওই সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কোতোয়ারী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ফজলুল করিম জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা লেইটলক মহুয়া পরিবহনের একটি বাস ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের শম্ভুগঞ্জ কার্পেট ফ্যাকণ্টরীর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ওই দুইজন নিহত হয়। পরে এলকাবাসী রক্তাক্ত অবস্থায় এক মহিলাসহ শাকিল (২৩), মতিউর রহমান (৪২) ও অজ্ঞাত আরো একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাকিল মারা যায়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক জানিয়েছেন। দূর্ঘটনায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেছে।



















