ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসন্ন শারদীয় উত্সবকে সামনে রেখে রাজারহাটে প্রতিমার হাট

খবর টি পড়েছেন : ২০৮
আসন্ন শারদীয় উত্সবকে সামনে রেখে রাজারহাটে প্রতিমার হাট
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

Rajarhat News Pic-মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউপি’র ছত্রজিৎ মৌজায় উপজেলা সদর থেকে ৪ কি. মি. দূরে রাজারহাট-সেলিম নগর সড়কের পার্শ্বে বৈদ্যের বাজার নামক এলাকায় প্রতিমার জমজমাট হাট বসেছে। প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগর (মালাকারগণ)। আসন্ন শারদীয় উৎসবে প্রতিমার হাটটিতে কয়েক লাখ টাকার প্রতিমা বেচা-কেনা হবে বলে একাধিক সনাতন ধর্মের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে। গত ৭ বছর ধরে ওই এলাকার বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী শ্রী বৈদ্যনাথ মালাকার (৭০) প্রতিমা তৈরী করে বিক্রি করে আসছে। প্রতি বছর তার প্রতিমা তৈরী করে ব্যবসার সাফল্য দেখে তার পাশাপাশি আরও ৩ জন প্রতিমা ব্যবসায় জড়িয়ে পড়েন একই এলাকার বিপুল কান্তি রায় (৩২), সঞ্জিত কুমার রায় (৪০) ও রিপন রায় (৩০)। প্রতি বছর একেক জন মালাকার দুর্গা পূজা শুরুর দেড়-দু’মাস পূর্ব থেকে দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ কারিগর নিয়ে শুরু করেন প্রতিমা বানানোর কাজ। এর ব্যতিক্রম এবারও হয়নি। সরজমিনে গিয়ে কথা হয় প্রতিমা ব্যবসায়ী বৈদ্যনাথ মালাকারের সঙ্গে তিনি বলেন, এবার কমপক্ষে ২০টি মন্দিরের প্রতিমা তৈরী করবো এবং প্রতিটি প্রতিমা তৈরীতে খরচ পড়ে শ্রেণী ভেদে ৭-৮ হাজার হতে ৯-১১ হাজার টাকা। বিক্রি হবে শ্রেণী ভেদে একেকটি ১৫-১৮ এবং ২৫-২৮ হাজার টাকায়। প্রতি বছর এখানকার তৈরী করা প্রতিমাগুলো নিজ উপজেলাসহ রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় চলে যায়। তিনি আরও বলেন, প্রায় ৩০-৩২ বছর ধরে প্রতিমা তৈরীর কাজ করে আসছি। এখানকার কারিগররা বেশ দক্ষতার সহিত প্রতিমা তৈরী করায় জেলার বাইরেও এর কদর প্রতি বছর বেড়েই চলছে। রিপন রায় (৩০) বলেন, দাদা প্রায় ৬-৭ বছর যাবত ধরে এ এলাকায় প্রতিমার হাট বসে আসছে। একটি প্রতিমার পেছনে খরচ পড়ে ৬-৭ হাজার টাকা। বিক্রি হয় শ্রেণী ভেদে কমপক্ষে ১২-২০ হাজার টাকা। ৬ জন শ্রমিক ১০ দিনের মধ্যে একটি প্রতিমা তৈরীর কাজ সমাপ্ত করে থাকেন। এবার প্রায় ১৭টি প্রতিমার কাজ সমাপ্ত করবো বলে আশা করছি। কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানের সনাতন ধর্মের দুর্গা মন্দির কমিটির লোকেরা এসে এ পর্যন্ত ১৫টির অর্ডার পেয়েছি। অর্ডার বাবদ প্রতিটি মন্ডপের পক্ষ থেকে ৫০১ টাকা হারে বায়না দিয়েছে গেছে প্রতিমা কেনার জন্য। পূজা শুরুর ১৫ দিন পূর্বে যে যার সাধ্যমত প্রতিমা দেখে পছন্দ পূর্বক মূল্য নির্ধারণ করে বাকী অর্থ পরিশোধ পূর্বক রং ও ডিজাইন করে প্রতিমা হস্তান্তর করবো। বর্তমান প্রতিমা কারীগররা তাদের টার্গেট চূড়ান্ত করতে দিনে-রাতে ২৪ ঘন্টা রুটিন মাফিক শ্রমিকরা অক্লান্ত পরিশ্রমে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সবমিলিয়ে ওই এলাকাটি প্রতিমার হাট হিসেবে গত ৭ বছর ধরে পরিচিতি লাভ করেছে। দুর্গাউৎসবের দিন যতই ঘনিয়ে আসছে সনাতন ধর্মালম্বী মানুষের পদচারনায় ততই মুখরিত হয়ে উঠেছে প্রতিমার হাটটি। এদিকে প্রতিমা ব্যবসায়ী বিপুল কান্তি রায় (৩২) বলেন, শুধু আমরা দুর্গার প্রতিমা বানাই তা নয়, সরস্বর্তী, কালী, মনসা, লক্ষ্মী প্রতিমাও বানিয়ে আসছি এবং বিভিন্ন এলাকা হতে দুর্গা পূজার মতো ওই পূজা গুলোরও প্রতিমার চাহিদা ব্যাপক। সবমিলিয়ে এখানে প্রতিমা তৈরীতে ব্যাপক প্রতিযোগীতা রয়েছে।

প্রক্সি প্রার্থী দিয়ে নিয়োগ পরীক্ষা
রাজারহাটে মাদ্রাসার সুপারসহ দু’টি পদে ১৫ লাখ টাকার নিয়োগ বাণিজ্য

Shamol Bangla Ads

কুড়িগ্রামের রাজারহাটের নাককাটীহাট দাখিল মাদ্রাসার সুপার ও এমএলএসএস’র দু’টি পদে ১৫ লাখ টাকার নিয়োগ বাণিজ্য চুপিসারে সম্পন্ন করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রকাশ, উপজেলার চাকিরপশার ইউপি’র নাককাটীহাট দাখিল মাদ্রাসাটিতে সুপার ও এমএলএসএস’র পদ দু’টি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। কয়েক দফা ওই প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে এলাকার প্রভাবশালী ওই প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল। এরই সূত্র ধরে সভাপতি নিয়োগ দু’টি সম্পন্ন করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং শুক্রবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার স্থান নির্ধারণ করে তার নিজের পছন্দের মনোনীত প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। সেই মোতাবেক নিয়োগ পরীক্ষায় ডিজি’র প্রতিনিধি ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রাজারহাট উপজেলাধীন উমর মজিদ ইউপি’র বাসিন্দা মো. খালেদ সিদ্দির্কী ওরফে মানিক মাষ্টার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুপার পদে ৭ জন প্রার্থী আবেদন করলে পরীক্ষায় ৫ জন এবং এমএলএসএস পদে ৬ জন প্রার্থী অংশ নেন। নিয়োগ পরীক্ষায় সভাপতি তার মনোনীত প্রার্থীদেরকে উত্তীর্ণ করার লক্ষ্যে প্রক্সি প্রার্থীদের দিয়ে আবেদন করিয়ে পরীক্ষায় অংশ নেয়ার একাধিক অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে সুপার পদের এক প্রার্থীর সঙ্গে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ভাই পরীক্ষা দিয়ে লাভ কি? কারণ জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান মেধা দিয়ে কাজ নেই। নিয়োগ বিজ্ঞপ্তি গোপনে প্রকাশ করে ওই দিনের পত্রিকার কপিগুলো সবগুলো কিনে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শুনেছি রাজারহাট উপজেলাধীন চায়নাবাজার নামক এলাকার জনৈক ব্যক্তি লালমনিরহাট সদরের বড়বাড়ী ইউপি’র একটি মাদ্রাসার সহ. সুপার মো. ছামশুল হকের কাছ থেকে সভাপতি আব্দুর রাজ্জাক ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার ওই প্রার্থীর কাছ থেকে সুপার পদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে সাড়ে ৭ লাখ টাকা নিয়েছেন। এ দিকে এমএলএসএস’র পদটিতেও রিয়াজুল ইসলামকে মনোনীত করে তার কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা নেয়ার একাধিক অভিযোগ উঠেছে। অপরদিকে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই নিয়োগ পরীক্ষায় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি মনোনীত প্রার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ করার লক্ষে উত্তরপত্র সরবরাহ করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এবং তিনি রংপুর বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলামের বন্ধু হওয়ার সুবাদে তিনি ওইসব নিয়োগ পরীক্ষাগুলোতে উত্তরপত্র সরবরাহ করাসহ যে কোন ধরণের সমস্যা সংক্রান্ত সমাধান করে থাকেন। গত দু’মাস পূর্বে গোলাম মোস্তফা কর্তৃক রৌমারী উপজেলার একটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় হাতে লেখা উত্তরপত্র দেয়ার সময় সহকারী শিক্ষক গোলাম মোস্তফাকে রৌমারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম তা দেখে নিয়োগটি স্থগিত করেন। এ বিষয়ে ডিজির প্রতিনিধি কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেদ সিদ্দির্কীর কাছে জানতে চাইলে তিনি নিয়োগ পরীক্ষাটি সুষ্ঠভাবে সম্পন্ন করার কথা বলেন। রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, উৎকোচ গ্রহণের বিষয়টি তার জানা নেই এবং ওই নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আমাকে তো বলতেই হবে, নিয়োগটিতে কোন অনিয়ম হয়নি। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার ভবতোষ শর্মার সঙ্গে তার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই নিয়োগের উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র এমপিও ভুক্তির জন্য আমার দপ্তরে পাঠানো হলে বিষয়টি খতিয়ে দেখবো বলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। নাককাটীহাট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় বোর্ডের সদস্যদের মতামত এবং রাজারহাট উপজেলার সরকারি দলের জনৈক এক নেতার সহায়তায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি বলে তিনি ফোনটি কেটে দেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সঙ্গে তার মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই মাদ্রাসার নিয়োগ সম্পর্কে আমি কিছু জানিনা এবং আমাকে অবহিত করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় বন্যায় ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট,… পরবর্তী সংবাদ বিনা মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার মারধোর করে বকশিস…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads