ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বন্যায় ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতিগ্রস্থ দেড় লাখ কৃষক

খবর টি পড়েছেন : ১৭৮
বগুড়ায় বন্যায় ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতিগ্রস্থ দেড় লাখ কৃষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নিহত ৭, নিখোঁজ ২৭ জন

Bogra Bonna Updet News (01) 06.09.14প্রতীক ওমর,বগুড়া : বগুড়ায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে পানি কমার সাথে বাড়ছে ভাঙ্গন। যমুনার বাঁধভাঙা পানিতে এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। নতুন করে গাবতলী উপজেলার ছয়টি ইউনিয়নের ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের হিসাবে অনুযায়ি বন্যার পানিতে ডুবে এপর্যন্ত শিশুসহ ৭ জন মারা গেছে। নিখোঁজ হয়েছে ২৭ জন । এর মধ্যে সারিয়াকান্দিতে তিনজন ও ধুনটে তিনজন এবং সোনাতলায় একজন শিশু মারা গেছে এবং সারিয়াকান্দিতে ২ জন ও ধুনটে ২৫ জন নিখোঁজ হয়েছে। এ পর্যন্ত সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, শাহজাহানপুর,শেরপুর ও গাবতলীর ছয় উপজেলার ৩৮টি ইউনিয়নের ৫২০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪ লাখ ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছে।
বন্যায় জেলায় ২০ হাজার হেক্টর জমির রোপা আমান,আউশ এবং শাক-সব্জির ক্ষেত পানির নিচে ডুবে গেছে। এতে দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে।
বন্যায় ২৯ হাজার ঘরবাড়ি ধসে গেছে। এছাড়াও প্রায় ২০ হাজার হেক্টর ফসলি জমি, ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৮২ কিলোমিটার কাঁচা রাস্তা, ৬৫ কিলোমিটার পাকা রাস্তা, ১৭ কিলোমিটার বাঁধ, ৬টি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৬ হাজার ২০০ নলকূপ এবং ২৫০টি পুকুর ও ২০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসন আরো জানায়, সরকারিভাবে বন্যার্তদের মধ্যে ৪৭৫ মেট্রিক টন চাল ও সাড়ে ১১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এদিকে, গতকাল শনিবার যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙালি নদীর পানিও কমতে শুরু করেছে।
এদিকে বন্যাকবলিত মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। দুর্গম এলাকায় পানিবন্দি লাখ লাখ মানুষের কাছে এখনও ত্রাণ পৌঁছেনি। তারা ত্রাণের অপেক্ষায় আছেন। সারিয়াকান্দি উপজেলায় ত্রাণ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ত্রাণ নিতে এসে পানিতে ডুবে মলি আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগৈলঝাড়ায় চোর সন্দেহে জামাইকে গণধোলাই পরবর্তী সংবাদ আসন্ন শারদীয় উত্সবকে সামনে রেখে রাজারহাটে প্রতিমার হাট

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads