ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় চোর সন্দেহে জামাইকে গণধোলাই

খবর টি পড়েছেন : ২০০
আগৈলঝাড়ায় চোর সন্দেহে জামাইকে গণধোলাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Agailjhara Upazila Mapআগৈলঝাড়া (বরিশাল)  প্রতিনিধি  : বরিশালের আগৈলঝাড়ায় জামাইকে চোর আখ্যাসহ গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেছে শ্বশুর বাড়ির লোকজন। গুরুতর অবস্থায় জামাই হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের।
জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের সুশীল বল্লভের ছেলে সুশান্ত বল্লভ গত দশমাস পূর্বে অশোকসেন গ্রামের অমূল্য সমদ্দারের মেয়ে কলেজ পড়ুয়া কল্পনার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের পরে তাদের সামাজিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর কল্পনা বেশির ভাগ সময়ই তার বাবার বাড়িতে থাকত। ৬আগস্ট শনিবার ভোর রাতে অশোকসেন গ্রামে সাপ্তাহিক হরি সভা অনুষ্ঠান শেষে সুশান্ত তার শশুর বাড়ি তার স্ত্রীকে আনতে গেলে কল্পনার বাবা অমূল্য, বড়ভাই অবনী ও ছোটভাই গোপালসহ বাড়ির লোকজন মিলে সুশান্তকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সুশান্তকে শ্বশুর বাড়ির লোকজন উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সুশান্তর পরিবার হাসপাতালে আসে। এব্যাপারে সুশান্তর মা নীলামতি বল্লভ আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আগৈলঝাড়ায় যুবদল নেতার বাড়িতে চুরি

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়ায় ঘরে লোকজন না থাকার সুযোগে যুবদল নেতার বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার সেরাল গ্রামের যুবদল নেতা নয়ন মৃধার বাড়িতে ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।। নয়নের এক আত্মীয়ের মৃত্যুতে বাড়িতে লোক না থাকার সুযোগে এই চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ১৭ ডাকাত গ্রেফতার পরবর্তী সংবাদ বগুড়ায় বন্যায় ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট,…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads