এস,এম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় খোলা আকাশের নিচে পাঠদান করছে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত কোমলমতি শিক্ষার্থী। ঝুকিপূর্ণ বিদ্যালয়ের ছাঁদ ধ্বসে পড়ায় গত এক সপ্তাহ ধরে রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে পাঠদান করছে শিক্ষার্থীরা।
জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়টি নির্মাণের পর গত ৬ বছর ঝুকিপূর্ণ হয়ে পড়েছেঁ। প্রতিমধ্যে ২০১০ সালে নামমাত্র সংস্কার করা হলেও বন্ধ হয়নি ছাদ দিয়ে বৃষ্টি পড়া এবং ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ার পরও দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুকিপূর্ণ ভবনে পাঠদান করে আসছিল। এ ব্যাপারে কর্তৃপক্ষ একাধিক বার উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সংস্কারের আবেদন করলেও সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় সর্বশেষ গত কয়েকদিন আগে ভবনের একাধিক কক্ষের বিশাল অংশের ছাদ ধ্বসে পড়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান নিয়ে বিপাকে রয়েছেন কর্তৃপক্ষ। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় অনেকটাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান করাচ্ছে শিক্ষকরা। ব্যবহারের অনুপযোগী ভবনটি পরিত্যক্ত ঘোষণাসহ নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে প্রধান শিক্ষক খালেদা খাতুন জানান।

জেলা পুলিশ সুপারের পাইকগাছা থানা পরিদর্শন
খুলনার পাইকগাছা থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তিনি শনিবার সকাল ১১টার দিকে থানা ভবন পরিদর্শন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ওসি সিকদার আককাছ আলি, ওসি (তদন্ত) শ্যামলাল নাথ শ্যামল, এস,আই আব্দুল খালেক হাওলাদার, এস,আই রহমত আলী, এস,আই জালাল উদ্দীন, এস,আই রোকনুজ্জামান, এস,আই সাঈদুর রহমান ও এস,আই বিশ্বজিৎ।

পাইকগাছায় শিক্ষক অজিত কুমার সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার সরকার। প্রাক্তন প্রধান শিক্ষক শামছুন্নাহারের কুমিল্লায় বদলীর সুবাদে গত ৩০ আগস্ট হতে অজিত কুমার সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য, অজিত কুমার সরকার সহকারি শিক্ষক হিসেবে ১৯৮৫ সালে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করেন। ইতোমধ্যে তিনি ২০০৯-২০১০ বছরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং তৎকালীন সময়ে ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি সরকারিভাবে ৪০ হাজার টাকা পুরস্কার লাভ করে।
পাইকগাছায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
খুলনার পাইকগাছায় ১০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার মালোপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলায় হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এ,এস,আই সুকুমার বৈরাগী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফের পুত্র হাফিজুল গাজী (২৮) কে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করে।



















