ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৫
মেহেরপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন সভায় সভাপতিত্ব করেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম , সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব-আলম শান্তি সহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা সভায় অংশ গ্রহন করেন। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন, তত্তাবধায়ক সরকারের অনৈতিক দাবি তুলে বিএনপি সংসদ নির্বাচন বর্জন করে তারা মহাভুল করেছে।

Shamol Bangla Ads

মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে থেকে মটর সাইকেল ছিনতাই

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে থেকে একটি মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার কফিলউদ্দিনের ছেলে শহরের মল্লিকপাড়া জামে মসজিদের ইমান মাও. আজিজুল হক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে তার শ্বশুর বাড়ি রাজনগর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী মটর সাইকেলের গতিরোগ করে এবং তার হিরো হোন্ডা প্যাশন প্লাস মটর সাইকেলটি (মেহেরপুর হ-১১-২৮৮৭) কেড়ে নেয়। ওই সময় ছিনতাইকারীরা তাদের সকলকে পাশের একটি বাগানের গাছের সাথে বেঁধে রাখে এবং গভীর রাতে ছেড়ে দেয়।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে মেহেরপুর শহরের খাঁ পাড়ার আমানুল্লাহ খানের বাড়িতে চুরি করার সময় আশরাফুল ইসলাম ওরফে ভোদড় নামের এক চোরকে হাতে নাতে আটক করা হয়েছে। গৃহকর্তা আমানুল্লাহ খান পরিবার নিয়ে ঢাকা যাওয়ার সুযোগে চোর বাড়ির গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। শোকেজ থেকে মালামাল নেয়ার সময় প্রতিবেশীরা টের পেয়ে হাতে নাতে চোরকে আটক করে। পরে তাকে পুলিশে সোর্পদ করেছে।
আটক আশরাফুল ইসলাম ওরফে ভোদড় মেহেরপুর পৌর কলেজ পাড়ার হামিদুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেহেরপুরের এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেহেরপুরের দু’টি কেন্দ্রে এসএসসি প্রোগ্রামের ২০১৩ সালের পরীক্ষা গতকাল শুক্রবার শুরু হয়েছে।
প্রথম দিনে প্রথম বর্ষের মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৫০ জন ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৩ জন মোট ২৬৩ জন পরীক্ষায় অংশ নেন। এছাড়া বিকেলে দ্বিতীয় বর্ষের মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১১৪ জন ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮০ জন মোট ১৯৪ জন পরীক্ষায় অংশ নেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেহেরপুরের সহকারি আঞ্চলিক পরচালক মোঃ আব্দুল হান্নান বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত পরীক্ষা ঘুরে ঘুরে দেখেন এবং নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

মেহেরপুরের নতুন মদনাডাঙ্গায় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রসার উদ্বোধন।

মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে মোজাম্মেলিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং হাফেজিয়া মাদ্রসার উদেদ্বাধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও ম্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আল-আমিনের সভাপতিত্বে আমঝুপি বিএডিসির ডাল ও তৈল বীজের উপ-পরিচালক হাজী মুহাম্মদ কারুজ্জামান শাহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ এতিখানা ও মাদ্রাসার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদর উদ্দিন, মাওলানা আনিছুর জামান, ইউপি সদস্য মতিয়ার রহমান,স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম। বক্তব্য রাখেন ম্রাাসার সেক্রেটারী আব্দুল হাই,শিক্ষক হাফেজ আসাদুল,মেহেরপুর বালিকা বিদ্যালয়ের প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ। প্রায় তিন লক্ষ টাকা ব্যায়ে মাদ্রাসার নতুন ভবন নির্মান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছায় খোলা আকাশের নিচে শতশত শিক্ষার্থীর পাঠদান পরবর্তী সংবাদ মেহেরপুরের সফল পেয়ারা চাষী ইসাহক আলী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads