ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলাপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৭৮
কলাপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Kalapara Pic 06-09-2014কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : উপজেলার পর্যটন নগরীর কুয়াকাটা গ্রাম থেকে শনিবার সকাল ৯ টার দিকে পুলিশ স্থানীয় গৃহবধূ ছালমা (২৫)’র মৃতদেহ উদ্ধার করেছে।

Shamol Bangla Ads

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে , জুবায়ের (৩০) তার স্ত্রী ছালমাকে বিয়ের পর থেকে প্রায়ই মারধর করতো। একারনে তাকে বাবার বাড়ি বরগুনার বাশঁবুনিয়া গ্রামে নিয়ে যান তারা। কিছু দিন আগে জুবায়ের তাকে আর মারধর করবে না বলে একটি মুচলেকা দিয়ে কুয়াকাটায় নিয়ে আসে। গোপনে জুবায়ের অন্যত্র আরো একটি বিবাহ করেছে বলে জানায় তারা। সালমার ৫ বছরের ছেলে রাকিবুল জানায়, তার বাবা শুক্রবার বিকালে মাকে মারধর করেছে। স্থানীয়রা সাংবাদিকদের বলেন, দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে জুবায়ের সালমাকে শুক্রবার বিকেলে মারধর করে এবং রাতে কোন এক সময় তাকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ জানায়, শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ লাশটি ঘরের বারান্দা থেকে উদ্ধার করে। লাশের সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য ওই দিন বিকেল ৪ টার দিকে পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। নিহত গৃহবধূর গালে, কানে, পিঠে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত এব্যাপারে কোন মামলা হয়নি।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলাহাটে মহিলা যুবলীগের আহবায়ক কমিটি গঠিত পরবর্তী সংবাদ পাইকগাছায় খোলা আকাশের নিচে শতশত শিক্ষার্থীর পাঠদান

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads