সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিষাক্ত সাপের কামড়ে নাঈম হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার কৈকুড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কলেজ ছাত্র নাঈম হোসেন (২০) গ্রামের পার্শ্বে তাঁরাচাঁদ খাড়ির কাছে ধান ক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপ কামড় মারে। সে সময় কলেজ ছাত্র যন্ত্রনায় ছটফট করতে লাগলে তাঁকে উদ্ধার করে স্থানীয় ওঁঝা কবিরাজের মাধ্যমে ঝাঁড়-ফু দিতে থাকে। ঝাঁড়-ফু চলার একপর্যায়ে রাতে কলেজ ছাত্র নাঈম হোসেন মৃত্যু বরণ করেন। নাঈম হোসেন (২০) সাপাহার সরকারী ডিগ্রী কলেজে বিএ ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।



















