চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ৩সেপ্টম্বর দিবাগত রাত ৮টার দিকে পেকুয়া সদরের উত্তর মেহেরনামা মচন্যাকাটা এলাকা থেকে মাদক সম্রাট জসিম উদ্দিনকে অবশেষে পেকুয়া থানা পুলিশ ১৯লিটার বাংলা মদ সহ আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, ওই এলাকার চৌকিদার মৃত করিমদাদের ছেলে থানার ক্যাশিয়ারের সহযোগী হিসেবে পরিচিত জসিম উদ্দিনের বাড়ীতে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, এস.আই.রেজাউল করিম চৌধুরী, এস.আই.আবদুল মতিন,এ.এস.আই জাফর সহ পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯লিটার মদ উদ্ধার করেছে। এসময় জসিমের স্ত্রী জন্নাত আরা ও ছেলে এমরান কৌশলে পালিয়ে গেছে। স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে জসিম তার স্ত্রী জন্নাত আরা ও ছেলে এমরান বাংলা মদ ও ইয়াবা সহ মাদকজাত দ্রব্য বিক্রি করে আসছে। এলাকার লোকজন কিছু বললে জসিম থানার ক্যাশিয়ার আর কথিথ সাংবাদিক ও উপজেলা সৈনিকলীগের সভাপতি শহিদের ভগ্নিপতি হওয়ায় এলাকার লোকজনের ওপর মারমুখী হয়ে হামলে পাড়ায় এলাকার লোকজন কিছুই বলতে পারেনি। এছাড়া উপজেলার চিহ্নিত সন্ত্রাসীরা জসিমের ঘরে গিয়ে আড্ডা দেয়ায় এলাকর লোকজনের নিরবে সহ্য করা ছাড়া উপায় ছিলনা। স্থানীয় লোকজন আরো বলেন, জসিম,এমরান ও জন্নাত আরা দীর্ঘদিন থানা পুলিশের ও কথিথ সাংবাদিক শহিদের প্রভাব দেখিয়ে এলাকায় ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে মদ ও মাদকজাত দ্রব্য বিক্রি করে আসছে। এখন পেকুয়া থানার ওসি সহ প্রায় সব অফিসার অভিযান পরিচালনা করে জসিমকে মদ সহ আটক করায় এলাকার মানুষের ভ’ল ভেঙ্গেছে এতদিন পুলিশের ভ’য়া সহযোগীতার কথা বলে মদ বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ঠ করেছে। উল্লেখ্য ওই মাদক বিক্রি হওয়া বাড়ীর পাশে একটি জামে মসজিদ, একটি হেফজখানা ও এতিমখানা, একটি মাদ্রাসা, ুদুটি ফোরকানিয়া মাদ্রাসা থাকার কারণে তাদেরকে এলাকার লোকজন অনুনয় বিননয় করে বললেও প্রভাবশালী নেতা ও থানা পুলিশের অহেতুক প্রভাব দেখিয়েছে। জসিমের ঘরে দীর্ঘ তিন বছর ধরে মদ বিক্রি করায় ওই ্গ্রাম ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের অনেক স্কুল পড়–য়া ছাত্র ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। এব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে মাদক বিক্রেতারা এলাকার কয়েকজন যুবক ও গন্যমান্য ব্যক্তিবর্গকে অপমান করেছে। এদিকে এলাকার লোকজন পরে হলেও মাদক বিরোধী সফল অভিযান হওয়ায় পেকুয়া থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। এব্যাপারে পেকুয়া থানার এস.আই.রেজাউল করিম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক বিক্রেতা যেই হোকনা কেন রেহায় হবেনা উল্লেখ করে বলেন, জসিম,তার ছেলে এমরান ও স্ত্রী জান্নাত আরার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হবে।

পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে শিক্ষক-অভিভাবক সমাবেশ সম্পন্ন
পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের শিক্ষক-অভিভাবক সমাবেশ ৩ সেপ্টেম্বর কলেজের মৌলভী সাঈদুল হক ছাত্রাবাসের হলরুমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের প্রদর্শক মোহাম্মদ নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন কলেজের গণিত বিভাগের প্রভাষক নাজেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কে,এম ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের গবর্ণিং বডির সদস্য রফিক আহমদ, জাকের হোছাইন, মোহাম্মদ শাহ আলম, রোকেয়া বেগম। অনুষ্টানে বক্তব্য রাখেন-অধ্যাপক মংখেইরি রাখাইন, অধ্যাপক মোস্তফা জামান খারেছ, অধ্যাপক মোহাম্মদ আবুল হাসেম, অধ্যাপক আজম খান চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন, ডক্টর জাকির হোসেন, অধ্যাপক মোহাম্মদ আলম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার রুহুল আমিন, মাস্টার বশির আহমদ, জাকিরুল ইসলাম। গভর্ণিং বডির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকের হোছাইন, মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নাজেম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মান বৃদ্দির জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের ভূমিকা পরিপূরক। তার বক্তব্যে ছাত্র/ছাত্রীদের নৈতিক ভিত্তি সুদৃঢ় করা ও পাঠে মনোযোগ বৃদ্দির জন্য মোবাইল ফোনের অপব্যবহার বন্ধের জন্য অভিভাবকবৃন্দকে নজরদারী করার আহবান জানান। তিনি আরো বলেন, কলেজের বর্তমান এইচ,এস,সি পরীক্ষার সাফল্য অব্যাহত রেখে ক্রমোন্নতি সাধনের জন্য অভিভাবকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদসহ সকলের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনাক করেন কলেজের প্রদর্শক মোহাম্মদ আবু হানিফা। সার্বিক সহযোগিতা করেন কমিটির সদস্য অধ্যাপক অজিত কুমার দেবনাথ, অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক নেজাম উদ্দিন আহমদ, অধ্যাপক সন্তোষ বিশ্বাস।

পেকুয়ায় ভিটেনারী ও ভ্যাকসিনেশন প্রশিক্ষণ সম্পন্ন
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধিনে পরিবার ও গ্রাম পর্যায়ের দূর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচীর আওতায় কক্সবাজারের পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের হতদরিদ্রদের নিয়ে মাসব্যাপী ভিটেনারী ও ভ্যাকসিনেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৩সেপ্টেম্বর সকাল ১০ টায় পেকুয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্যর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সদর ইউপির ১ নং ওয়ার্ড এমইউপি গোলাম সোবহান। বিশেষ অতিথি ছিলেন গ্রাম দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম, ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মাহামুদুল করিম ফারুকী। উক্ত কর্মশালায় দরিদ্র প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন পেকুয়ায় দায়িত্বরত সি ইউ সাবিনা ইয়াছমিন ও সহকারী প্রশিক্ষক ছিলেন উজানটিয়ার সি ইউ দেলোয়ার হোছাইন। উল্লেখ্য যে পেকুয়া সদর, মগনামা, বারবাকিয়া, টইটং, রাজাখালী, উজানটিয়া এ ৬ টি ইউনিয়নের ৫৪ ওয়ার্ডের ৫১৮ জন পুরুষ, ৬৮৮ জন মহিলা দরিদ্রকে ভেটেনারী ও ভ্যাকসিনেশ প্রশিক্ষণ প্রদান করেন। ১ লা আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত দরিদ্র মহিলা পুরুষদের মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে দরিদ্র মহিলা পুরুষ যাদের হাস মুরগি, গরু ছাগল পালন করে তাদের কে মূলত প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
পেকুয়া উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক কমিটি গঠিত
বাংলাদেশ আওয়ামী মহিলালীগ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করছে জেলা মহিলা আ’লীগ। জানা যায় ২৪আগষ্ট জেলা মহিলা আ’লীগের এক জরুরী সভায় জেলা মহিলা আ’লীগের নেতৃবৃন্দরা পেকুয়া উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড কমিটি না করাসহ নানা দিক বিবেচনা করে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। পরে শীলখালী ইউপির মহিলা এমইউপি ও উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মর্জিনা বেগম কে আহবায়ক, রাজাখালীর ছেনুয়ারা বেগম কে যুগ্ম আহবায়ক ও আয়েশা বেগম কে সদস্য সচিব করে পেকুয়া উপজেলা মহিলা আ’লীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে জেলা মহিলা আ’লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমদ ও সাধারণ সম্পাদক হামিদা তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।



















