বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় জিহাদের ডাক জাওয়াহিরির

খবর টি পড়েছেন : ১৮২
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় জিহাদের ডাক জাওয়াহিরির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

jawahiri_শ্যামলবাংলা ডেস্ক : আল-কায়েদার ভারতীয় শাখা গঠনের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি। ৩ সেপ্টেম্বর বুধবার অনলাইনে পোস্ট করা ৫৫ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি ওই ঘোষণা দেন। ওই ভিডিওতে তিনি আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি আনুগত্য ঘোষণা করেন। খবর বিবিসি’র।
দক্ষিণ এশিয়ায় ‘জিহাদের পতাকা উড্ডীন’ করতে এবং অন্যায় ও অবিচার থেকে এ এলাকার মুসলমানদের উদ্ধারে আল-কায়েদার ওই শাখা এ অঞ্চলের মুসলমানদের জন্য খুশির খবর বলে ভিডিওতে তিনি অভিহিত করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে আল কায়েদার এ শাখা মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের আসাম, গুজরাট, জম্মু ও কাশ্মীর রাজ্যের মুসলমানদের অবিচার থেকে রক্ষা করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাপাহারে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু পরবর্তী সংবাদ বকশীবাজার সংঘর্ষে ফখরুলসহ ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads