ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্প্রচার নীতিমালা বর্তমান সরকারের গলার ফাঁস হয়ে দেখা দেবে : মাহমুদুর রহমান মান্না

খবর টি পড়েছেন : ২৪৪
সম্প্রচার নীতিমালা বর্তমান সরকারের গলার ফাঁস হয়ে দেখা দেবে : মাহমুদুর রহমান মান্না
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Pic 1এস কে রঞ্জন : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সম্প্রচার নীতিমালার নামে সবার কন্ঠ রুদ্ধ করতে চাচ্ছে। তারা মনে করছে জনগণের কন্ঠ রুদ্ধ করতে পারলে ক্ষমতা দীর্ঘদিন থাকতে পারবে। কিন্তু তারা ভুলে গেছে কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারে না।
সরকারের প্রণয়ন করা জাতীয় সম্প্রচার নীতিমালা সংশোধন এর দাবিতে ৩ সেপ্টেম্বর বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে তিনি প্রধান অতিথির বক্তব্যে ওইকথা বলেন। এসময় তিনি বলেন, সম্প্রচার নীতিমালা প্রণয়ন করে তারা কি প্রমাণ করতে চায় তিনি ৩টি বিষয় উলে¬খ করে বলেন, র‌্যাব পুলিশ ও আর্মির বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। এমন কি রাষ্ট্রের বিরুদ্ধেও কোন কথা বলা যাবে না। আপনারা দেখেছেন নারায়নগঞ্জের ৭ খুনের মামলায় অতি সম্প্রতি ৫ জন র‌্যাব কর্মকর্তা আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং তারা বলেছে এই খুন উপরের মহলের নির্দেশেই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে দিন এই সংবাদ সাংবাদিকরা কোন ভাষায় লিখবে। তিনি আরো বলেন, আমি ব্যক্তিগত ভাবে ৩টি চ্যানেলের উপস্থাপনায় ছিলাম সেখানে আমি আ’লীগ বিএনপির পক্ষে কথা বলিনি। আমি একজন নাগরিক হিসেবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। আমার কথা সরকারের বিপক্ষে চলে যাওয়ার কারণে সেখানে আমাকে আর কথা বলতে দেয়া হয় না। এভাবে আর কতদিন দেশ চালাবেন ? প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই গুম আর খুনের সংবাদ ছাড়া জাতি কোন ভাল সংবাদ দেখতে ও পড়তে পারে না। গুম ও খুন করে দীর্ঘদিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি আপনিও পারবেন না।
সংগঠনের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি’র শিক্ষক ড. সুকমল বড়–য়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও এমপি আব্দুল ওয়াদুদ ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহ-সভাপতি শরিফ মোস্তফা জ্জামান লিটু, আমারদেশ’র সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম শামসুল আলম নিক্সন, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, যাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব মোজাম্মেল হোসেন, বিএমএসএফ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এস কে রঞ্জন সাধারন সম্পাদক তুষার হালদার, সিরাজগঞ্জ কমিটি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মানবাধিকার সংগঠক এডভোকেট আবু সালেহ চৌধুরী, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এড. কাওসার হোসাইন সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস.এম সায়মন কামালী।
সভাপতি তার সমাপণী বক্তব্যে বলেন অবিলম্বে সম্প্রচার নীতি সংশোধন না করলে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই সংশোধনী করতে সরকারকে বাধ্য করা হবে এবং আগামী ১০ সেপ্টেম্বর সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ে তথ্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানেরও ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেক রহমানের কারামুক্তি দিবসে বগুড়ায় বিএনপির উত্সব পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইকোপার্কে নবদম্পতিকে যৌন নিপীড়ন ও পর্ণোগ্রাফি :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads