প্রতীক ওমর,বগুড়া : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি উপলক্ষ্যে ‘দেশনায়ক উৎসব’ পালন করেছে বগুড়া জেলা বিএনপি। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি শামছুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, পৌর মেয়র একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শোকরানা ও জানে আলম খোকা, বিএনপি নেতা মীর শাহে আলম, মাহবুবর রহমান বকুল, লাভলী রহমান, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাইন, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, আ’লীগ নেতারা তারেক রহমান সম্পর্কে প্রতিনিয়ত আজেবাজে কথা বলেন। তারাই বলেন, তারেক রহমান তেমন কেউ নয়। তাহলে তাকে এতো ভয় পাবার কারন কি? কারন একটাই তিনি দেশের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে আদালতে হাজির করে হয়রানী ও অপমান করা হচ্ছে। এই ঋন একদিন শোধ করতে হবে। তিনি বলেন, সামনে আন্দোলন আসছে। সেই আন্দোলনের মাধ্যমে নব্য স্বৈরাচারকে হঠাতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ র্যালী শহর প্রদক্ষিন করে।

উপজেলা পরিষদের পক্ষ থেকে
দেশসেরা দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ২০১৩সালে দেশের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্থান পাওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও সাইফুর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, জাপা নেতা আব্দুল বাছেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, অধ্যক্ষ আব্দুল মজিদ, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোত্তালেব হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিম মিস্ত্রী, সদস্য মোমিনুর রহমান তালুকদার পলাশ, সৈয়দ খিজির হায়াত মুসা, প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, বেলাল হোসেন, সাংবাদিক এম, সরওয়ার খান, শিক্ষার্থী ইয়াছমিন জাহান রিমা, প্রমা চৌধুরী প্রমুখ। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে বিদ্যালয়ের সকল শিক্ষকদেরও ক্রেস্ট প্রদান করা হয়।
দুপচাঁচিয়া মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা
দুপচাঁচিয়া মহিলা (অনার্স) কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ চত্বরে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও প্রদর্শক এমদাদুল হক এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, ইউএনও সাইফুর রহমান খান, উপজেলা আ’লীগ সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা জাপার আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য জাহেদুর রহমান, এ্যাড. আব্দুর রাজ্জাক, আবু সালেক খান, সহকারী অধ্যাপক জাকির হোসেন, শিক্ষার্থী দেবযানী মজুমদার, তৃষ্ণা রানী প্রমুখ। আলোচনা সভার পূর্বে এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



















