পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল বলেছেন, শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শুধু শিক্ষকরাই নয় মায়েদের ভুমিকাই সবচেয়ে বেশি। শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। সেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি মজবুত করতে পারলেই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। গতকাল বুধবার উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও স্কুল ড্রেস বিতরন বিতরনকালে তিনি এ কথাগুলো বলেন।
জানা গেছে, গভর্নেস প্রজেক্টের আওতায় সাবেক সাংসদ নুর মোহাম্মদ মন্ডল পূর্ব কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ৩টি বিদ্যালয় গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালানুসাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরাহিমপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে এসকল ইউনিফর্ম বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভুমি রাশেদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান খান ফারুক, চতরা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাজু, উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত উল্লাহ শাহ্, সহকারি শিক্ষা অফিসার রনজু আলম, এটিএম সারোয়ার আলম, আব্দুল হাই, আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোকসেদ আলী সরকার, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নখারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন প্রমুখ। এরপর নুর মোহাম্ম মন্ডল উপজেলার ভুজুবাড়ি জামে মসজিদ পরিদর্শন করেন ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। ওই মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন, বিএনপির সাধারন সম্পাদক শামসুল আলম বাবু, ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক আসলাম মিয়া, বিএনপি নেতা রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও আজ বৃহস্পতিবার ৪টি গ্রামে বিদ্যুাতায়িত করার লক্ষে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ শঠিবাড়ি এর এজিএম এর সাথে সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল গ্রামগুলো পরিদর্শন করবেন বলে জানা গেছে।

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস পালিত

রংপুরের পীরগঞ্জে গতকাল বুধবার বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে (অস্থায়ী) বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু আজাদ বাবলুর সভাপতি প্রধান হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শামসুল আলম বাবু, সহ-সভাপতি ইয়াতিমুল হাসান লিটন, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন মানিক, গোলাম ফারুক সোহেল, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই খান রানা, যুব দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম সরকার, ছাত্র নেতা আনোয়ার হোসেন রতন, রিয়ন, শাওন, সজিব, মিঠু,জুয়েল প্রমুখ। শেষে দেশ, জাতি ও তারেক রহমানে দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।



















