নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা শিক্ষা অফিসার ৩১ শে আগষ্ট বিভিন্ন পত্রপত্রিকায় ‘৫ম শ্রেনীর মডেল টেষ্ট পরীক্ষায় বাংলা বিষয়ে ৮৫ নম্বরে পরীক্ষা নেয়া হয়’ মর্মে প্রকাশিত সংবাদের ভূল সুধরানোর জন্য এক প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার ১১ টায় শিক্ষা অফিসে এ ব্রিফিংটি দেন শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক।
তিনি বলেন, পরীক্ষাটি আসলে মডেল টেষ্ট নয়, মান উন্নয়ন পরীক্ষা। বাংলা বিষয়ের প্রশ্নপত্রে প্রেসের ভূলক্রমে ছাপা না আসায় ১৫ নম্বরের প্রশ্ন ওঠেনি। পরে কেন্দ্রগুলোতে ব্লাকবোর্ডের মাধ্যমে ওই প্রশ্নগুলো লিখে একশত নম্বরেই পরীক্ষা নেয়া হয়। এছাড়া আমি পথিমধ্যে ব্যস্ত থাকায় ভুল করে এটিইও শেখর কুমার মিত্রকে পরীক্ষা কমিটির সদস্য সচিব বলেছি। তিনি ওই কমিটির সদস্য সচিব নন। মিডিয়া প্রতিনিধিদের সঠিক তথ্য প্রদানের জন্য আজকের এই প্রেস ব্রিফিং প্রদান করলাম।



















