শেরপুর প্রতিনিধি : শেরপুরে দুঃস্থ মানুষের মধ্যে জেলা সমাজ সেবা অধিদপ্তর আর্থিক সাহায্য প্রদান করেছে। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ১৯২ জন দুঃস্থ মানুষের হাতে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ওই অর্থ বিতরণ করেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ আর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ফান্ড থেকে প্রতিবছর দুঃস্থ, হৃত দরিদ্র,রোগী ও প্রতিবন্ধীদের কল্যাণে অর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই ফান্ড থেকে ১৯২ জন দুঃস্থ মানুষকে ৪ লাখ ৫১ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।



















