ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদী জেলা ফুটবললীগ শুরু : উদ্বোধনী খেলায় কারারচর ক্রীড়া চক্র বনাম ধুমকেতু সংঘ ১ – ১ গোলে ড্র

খবর টি পড়েছেন : ১৭৫
নরসিংদী জেলা ফুটবললীগ শুরু : উদ্বোধনী খেলায় কারারচর ক্রীড়া চক্র বনাম  ধুমকেতু সংঘ  ১ – ১ গোলে ড্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীর মুসলেউদ্দিন ভূঞা স্টেডিয়াম মাঠে ৩ সেপ্টেম্বর বুধবার নরসিংদী জেলা ফুটবল লীগ ২০১৪ইং খেলা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় শিবপুর উপজেলার  কারারচর ক্রীড়া চক্র বনাম নরসিংদী সদর উপজেলার ধুমকেতু সংঘ  ১ – ১ গোলে ড্র করেছে। খেলা শুরুর প্রথমার্ধের ৩০ মিনিটে কারারচর দলের ৮নং জার্সি পরিহিত রুবেল একমাত্র গোলটি করে। অপরদিকে, দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে ধুমকেতু সংঘের পক্ষে ৮নং জার্সি পরিহিত তাজুল ইসলাম ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। চরম উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ভীড় জমায়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে কিক অফ’র মাধ্যমে ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রলিশ সুপার মুখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অপর খেলোয়ার ও জেলা ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক সুভাষ সাহাকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম ভূঞা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি হামদুল্লাহেল আজিজ সোহেল, সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছেলেন।
বৃহস্পতিবার খেলা অনুষ্ঠিত হবে ফারুক স্পোটিং ক্লাব বনাম শিবপুর খেলোয়াড় কল্যান একাদশের মধ্যে।
ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সুভাষ সাহা জানিয়েছেন, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়, নরসিংদী জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজিত এবারের লীগ প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহন করছে। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ধুমকেতু সংঘ, ফারুক স্পোটিং ক্লাব, জি.আর.সি স্পোটিং ক্লাব, চরাঞ্চল একাদশ, বাগহাটা ইলেভেন স্টার, শিবপুর খেলোয়াড় কল্যান একাদশ, কারারচর ক্রীড়া চক্র, বনানী ক্লাব, উত্তরধুরু ভূইয়া ক্রীড়া একাডেমী ও শীলমান্দী ক্রীড়া সংগঠন।
জেলা ফুটবললীগ খেলাকে সার্থক ও সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার নরসিংদী প্রেসক্লাবে জেলা ফুটবললীগ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালিয়া শিক্ষা অফিসের সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ বগুড়ায় আ’লীগ কার্যালয়ে সামনে হাতবোমা বিস্ফোরণ, আহত ১০…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads