এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ‘রাস্তা দিয়া অ্যাডা যায় না, ঘরে বইয়া থাইকা লাভ কি?। এ রাস্তাডায় এ্যাত্তো কাদা যে কোন রহমেরই মানুষ অ্যাডতে পারছে না। এ্যাকের পর এ্যাক মানুষ দুর্ঘডনায় পইড়া আহত ওইতে আছে। হেয়াছাড়া মাইয়া পোলা ইসকুলে যাইতে পাড়ে না। কাদায় পইরা বইখাতা নস্ট অইয়া যায়। হেইয়ার লই¹া মোরা চান্দা তুইলা ইট-বালি দিয়া রাস্তাডা ঠিক করতে আছি। মোগো তারেক মেম্বারেও এক আজার ট্যাহা দেছে। হেয়াছাড়াও অনেকে মোগো অনেক বেশি বেশি টাহা দিয়া সহওয়াতা (সহযোগীতা) করছে।’ হাতে ইট ও বালু নিয়ে রাস্তা সংস্কার কাজের ব্যস্তার ফাঁকে ফাঁকে কথাগুলো বলছিলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনিকাঠি গ্রামের অর্ধবয়সী নারী মোসা. মাতোয়ারা বেগম। উপজেলার বদনিকাঠি বাজার এলাকার এ রাস্তাটি দিয়ে পশ্চিম বদনিকাঠি, দক্ষিণ সাউথপুর, পূর্ব বাদুরতলা, মঠবাড়ি, পূর্ব বদনিকাঠি গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচল। কিন্তু এ রাস্তাটি দীর্ঘদিন ধরে কর্দমাক্ত হওয়ায় একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই ওই গ্রামের ব্র্যাকের পল্লী সমাজের সভানেত্রী মোসা মাতোয়ারা বেগমের নেতৃত্বে পল্লী সমাজের সদস্য জাকিয়া, হোসনেয়ারা, লাকি, মিনারা, সুখি, যুথীসহ ওই এলাকার নারীরা চাঁদা তুলে সেই টাকা দিয়ে ইট ও বালু ক্রয় করে বৃষ্টি উপক্ষো করে গতকাল রোববার সকাল থেকে শুরু করে দিনভর প্রায় দুই শত ফুট রাস্তা সংস্কার করেছেন। এসময় ওই এলাকার কয়েকজন পুরুষ ও বদনিকাঠি স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরাও ইট-বালু হাতে নিয়ে সংস্কার কাজে সতঃস্ফুর্তভাবে তাদের সহযোগীতা করেছেন। ব্র্যাকের সামাজিক ক্ষমতায় কর্মসূচির জেলা কর্মকর্তা কালাচাদ দাস ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায় কর্মসূচির রাজাপুর উপজেলা কর্মকর্তা নুপুর ঘোষ বলেন, ব্র্যাকের পল্লী সমাজের নারীরা বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকে। এরই অংশ হিসেবে এরা নিজেরাই চাঁদা উত্তোলনের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন। এতে ওই এলাকার সকল মানুষ উপকৃত হবে। স্থানীয় জনপ্রতিনিধি মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. তরিকুল ইসলাম তারেক বলেন, বদনিকাঠি গ্রামের নারীরা রাস্তা সংস্কারের যে কাজটি করেছেন তা সত্যিই অত্যান্ত প্রশংসনীয়।
কাঠালিয়ায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার। কচুয়া গ্রামের মোঃ দলাই মৃধার বড় ছেলে সৌদি প্রবাসী মোঃ রিপন মৃধা (২৮) এর সাথে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার আলীপুর গ্রামের মোঃ আবু তাহের হাওলাদারের মেয়ে মোসাঃ ইসরাত জাহান তামান্নার সাথে ৬ মাস পূর্বে ২লক্ষ টাকা দেনমহরে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী রিপন সাংবাদিকদের জানান, বিয়ের ১ মাস পরই আমার স্ত্রী তামান্না তার নিজের নামে ৪ কাঠা জমি, একাউন্টে ৫,লক্ষটাকা ও আলাদা সংসার করার প্রস্তাব দিলে আমি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় আমার ঘরে থাকা স্বর্ন অলংকার, টাকা পয়সা ও মালামাল আত্বস্বাদ করে উল্ট বাবার বাড়ী গিয়ে আমার বাবা,মা,ভাই,বোনসহ ৭ জনকে আসামী করে কলাপাড়া কের্টে ইসরাত জাহান তামান্না একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করে। মামলা নং সিআর ২৭৭/১৪। সোমবার রাতে কাঠালিয়া থানা এ এস আই মইনুলের নের্তৃত্বে একদল পুলিশ প্রধান আসামী রিপন কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার ঝালকাঠি কোর্টে প্রেরন করেন।



















