ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে জাতীয়করণকৃত শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিষয়বস্তুভিত্তিক পর্যালোচনা কর্মশালা

খবর টি পড়েছেন : ১৭৯
চারঘাটে জাতীয়করণকৃত শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিষয়বস্তুভিত্তিক পর্যালোচনা কর্মশালা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশািহী) প্রতিনিধিঃ চারঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজনে জাতীয়করণ কৃত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা উন্নয়নে বিষয়বস্তু ভিত্তিক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর (ইউআরসি) কর্মকর্তা মুখলেসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জিনাত ফাহামিদা হক লাবণী। বিশেষ অতিথি হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, সহঃ শিক্ষক নারায়ন দেবনাথ, অভিভাবক জেসমিন নাহার। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৯টি শিক্ষক-শিক্ষিকা বাংলা বিষয় ভিত্তিক এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

শিক্ষকদের বইমুখী পাঠ্যলোচনা, বই পড়ে ধারণা নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে পাঠদান করানোই এই কর্মশালার মূল উদ্যেশ্য। কর্মশালায় সঞ্চালক হিসাবে ছিলেন সহকারী শিক্ষক মখলেসুর রহমান। দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে শিক্ষকদের মাস ব্যাপী এ কর্মশালা অব্যাহত থাকবে।

চারঘাটে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Shamol Bangla Ads

চারঘাট থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে চারঘাটে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যুবদল কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আমিন, বিএনপির থানা সংগঠক কামরুল ইসলাম বকুল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক জহুরুল ইসলাম জীবন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব, পৌর ছাত্রদলের সভাপতি রোকুনুজ্জামান তিতাস, সাধারণ সম্পাদক রাজীব, ছাত্রনেতা আজমল হকসহ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীবৃন্দ। শেষে কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

চারঘাটে এবার শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

চারঘাটে তিন দিন পার হতে না হতে আবারও চুরির ঘটনা ঘটে। গত রবিবার উপজেলার ডাকরা মাধ্যমিক কারিগরি ও ভোকেশনালি ইন্সটিটিউট শিক্ষা প্রতিষ্ঠানে দিনগত রাতে অত্র প্রতিষ্ঠানের কক্ষের দরজা তালা লাগানো বালা কেটে কক্ষে রক্ষিত কম্পিউটার, প্রিন্টার, স্পিকার ও ইলেকট্রিক সামগ্রী, গুরুত্বপূর্ণ ফাইল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সুপারিনটেন্ডেন্ট মশিউর রহমান জানান, প্রতিদিনের মতো ক্লাশ শেষে করে তালা দেওয়া হয়। পরের দিন সকালে এসে বালা কেটে তালা খুলে কক্ষে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার সামগ্রীসহ বিভিন্ন দরকারী ফাইলপত্র চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল পরবর্তী সংবাদ রাজাপুরে কর্দমাক্ত রাস্তা চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads