ঠাকুরগাঁও প্রতিনিধি : ভটভটি,নসিমন,পাগলু সহ অবৈধ ঘাতক যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক,ট্যাংকলরি পরিবহন ধর্মঘট অব্যহত রয়েছে। ফলে জনদূর্ভোগ চরমে উঠেছে। গত ২৫ আগষ্ট থেকে এই জেলায় পরিবহন ধর্মঘট চলচ্ছে।

ভটভটি,নসিমন,পাগলু যানবাহন চলাচলের প্রতিবাদে ধর্মঘট পালন করচ্ছে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি রাম বাবু বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ করার পরও বিষয়টি সমাধান হচ্ছে না। ফলে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন ,সৃষ্ট সমস্য সমাধানের চেষ্টা চলচ্ছে।



















