ads

সোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল

খবর টি পড়েছেন : ১৮৪
সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Dr. Kamalশ্যামলবাংলা ডেস্ক : সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সংশোধনের জন্য ১৬ কোটি মানুষের মতামত নেয়া দরকার। এজন্য জাতীয় সংলাপ প্রয়োজন।

Shamol Bangla Ads

তিনি ১ সেপ্টেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন এবং এর সম্ভাব্য তাত্পর্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ওই কথা বলেন।এসময় তিনি বলেন, সংবিধানের ৫টি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। এই বিচার বিভাগের উপর আঘাত করা মানে সংবিধানেরই উপর আঘাত হানা। গত জুলাই মাসে হঠাৎ সংবিধান সংশোধনের ওহি আসলো।
ড: কামাল বলেন, গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। চার মিনিটে যেভাবে ঢাকা সিটি কর্পোরেশনকে দু ভাগে ভাগ করা হয়েছে আমরা সেই গণতন্ত্রের হাতে সংবিধান সংশোধন করতে দিতে পারি না। সংবিধান সংশোধন করতে গেলে এর কারণ জনগণকে জানাতে হবে।
সুজন সভাপতি এম হাফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ আবুল মকসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্য ফোরামের মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসাইন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধর্ষিতা কলেজ ছাত্রীকে বিয়ে করলেন… পরবর্তী সংবাদ চারঘাটে জাতীয়করণকৃত শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিষয়বস্তুভিত্তিক পর্যালোচনা কর্মশালা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads